এক্সপ্লোর

Kotak Mahindra Bank: এই ব্যাঙ্কের এটিএম কার্ডে বাড়বে খরচ, ১ মে থেকেই বদলাচ্ছে নিয়ম

ATM Transaction Charge: মনে রাখতে হবে এই বর্ধিত এটিএমের চার্জ তখনই প্রযোজ্য হবে যখন ব্যাঙ্কের গ্রাহকরা মাসিক ফ্রি লিমিট পেরিয়ে লেনদেন করবেন এটিএম কার্ডের মাধ্যমে।

ATM Transaction Charge: এই ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে এবার থেকে বেশি খরচ হবে আপনার। এই ব্যাঙ্কের এটিএম কার্ডে লেনদেনের চার্জ বাড়ানো হবে আগামী ১ মে থেকে। ব্যাঙ্কের নিজস্ব এটিএম শাখা হোক বা অন্য কোনও ব্যাঙ্কের এটিএম শাখা, এই কার্ড দিয়ে (Kotak Mahindra Bank) টাকা তুলতে গেলেই দিতে হবে বাড়তি চার্জ। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক সম্প্রতি তাদের এটিএম লেনদেনের চার্জ বাড়ানোর ঘোষণা করেছে। আগামী ১ মে থেকেই এই বর্ধিত চার্জ ধার্য করা হবে বলেই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে এই চার্জ মূলত মাসিক যে ফ্রি লিমিট থাকে, তার বেশি লেনদেন করলে তবেই ধার্য করা হবে।

কত চার্জ বাড়ল ?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কিছুদিন আগেই মাসিক ফ্রি লিমিটের বেশি এটিএম ব্যবহারের উপর এবং লেনদেনের উপরে চার্জ বসানোর ঘোষণা করা হয়েছিল। আর সেই রেগুলেটরি নির্দেশিকা মেনে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কও ফ্রি লিমিটের বাইরে প্রতি লেনদেনে ২৩ টাকা করে চার্জ ধার্য করবে। আগে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে এই চার্জ ছিল ২১ টাকা প্রতি লেনদেনের জন্য।

মনে রাখতে হবে এই বর্ধিত এটিএমের চার্জ তখনই প্রযোজ্য হবে যখন ব্যাঙ্কের গ্রাহকরা মাসিক ফ্রি লিমিট পেরিয়ে লেনদেন করবেন এটিএম কার্ডের মাধ্যমে। ব্যাঙ্কের ইমেলের মাধ্যমে জানা গিয়েছেএই ব্যাঙ্কের সমস্ত গ্রাহকদের প্রতি মাসে ৫টি করে ফ্রি এটিএম লেনদেনের সুবিধে দেওয়া হয়ে থাকে। এই সুবিধে কোনো বদল হয়নি। নতুন বর্ধিত চার্জ কেবল এই ফ্রি লিমিট পেরিয়ে গেলেই ধার্য করা হবে।

দৈনিক টাকা তোলার লিমিট

আপনার অ্যাকাউন্টের ধরনের উপরে নির্ভর করছে এই ব্যাঙ্কের এটিএমে টাকা তোলার দৈনিক লিমিট কত হবে। কোটাক এজ প্রো এবং এস (Ace) অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারেন এটিএমের মাধ্যমে। যদিও ইজি পে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই দৈনিক টাকা তোলার সর্বোচ্চ সীমা রয়েছে ২৫ হাজার টাকা।

ফ্রি লিমিটের বাইরে এটিএমে লেনদেনের জন্য চার্জ যেমন বেড়েছে এই ব্যাঙ্কে তেমনি নন-ফিনান্সিয়াল লেনদেন যেমন ব্যালেন্স জানা, মিনি স্টেটমেন্টের জন্যও চার্জ বেড়ে গিয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে। আগে এই চার্জ ছিল প্রতি লেনদেনে ৮.৫ টাকা, তা এখন বেড়ে হয়েছে ১০ টাকা প্রতি লেনদেনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price : সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
Home Loan: ৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
Nifty 50 Prediction : জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
TCS Q1 Results 2026 : TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 
TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget