এক্সপ্লোর

Pakistan News: নিয়ন্ত্রণরেখা জুড়ে পাকিস্তানের গুলিবর্ষণ! পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কাশ্মীরে সেনাপ্রধান

Kashmir Pakistan LOC: পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকে জঙ্গিদের সন্ধানে কাশ্মীর উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখা জুড়ে পাকিস্তানের গুলিবর্ষণ। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অবনতির পরদিনই নিয়ন্ত্রণরেখা জুড়ে একাধিক পোস্ট থেকে পাকিস্তানি পোস্ট থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বান্দিপোরা জেলার অজাজ্ এলাকায় কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা গেছে। এক থেকে দু'জন জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে। এই খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালায় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ের পর ওই দুই জঙ্গিকে জওয়ানরা ধরে ফেলেছে বলেও অনুমান করা হচ্ছে। বৈসরনে হামলাকারী জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জঙ্গলে জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। 

পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, প্রথমে শ্রীনগরে যাবেন দেশের সেনাপ্রধান। সেখানে পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন তিনি। 

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যেখানে নির্বিচারে হত্যালীলা চালানো হয়েছে, সেই ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান। হামলার পর থেকেই জঙ্গিদের সন্ধানে উপত্য়কা জুড়ে জোরদার তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। বৈসরনের মতো পর্যটকে ঠাসা একটা জায়গায়, দিনেদুপুরে জঙ্গিরা ঢুকল, বেছে বেছে হিনদুদের আলাদা করল, গুলি চালিয়ে হত্য়া করল, তারপর পালিয়ে গেল! তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এতবড় ছক কষল, আর নিরাপত্তাবাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তা ঠেকানো গেল না কেন? ২৬ জনের মৃত্যুর দায় কে নেবে? গতকাল সর্বদল বৈঠকে কার্যত ভুলও মেনে নিয়েছে কেন্দ্র। 

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ঘটনার পর থেকে জঙ্গি হামলা দমনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, LOC বরাবর সুরক্ষা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, আজ সেনাপ্রধানকে সে বিষয়ে ব্রিফ করবেন স্থানীয় সামরিক কর্তারা। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সফরে উপস্থিত থাকবেন ফিফটিন কর্পস ও রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডাররা। 

২২ এপ্রিল দুপুরে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের মাথায় গুলি করে খুন করে জঙ্গিরা। নাম, পরিচয় জেনে বেছে বেছে হিনদুদের হত্যা করা হয়। বাংলার ৩ জন-সহ মোট ২৬ জন নিরপরাধ মানুষ জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সহযোগী সংগঠন দ্য রেজি্স্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget