এক্সপ্লোর

Akasa Air Flight: প্রথম বার বিমানে চেপে বিড়িতে সুখটান, গ্রেফতার রাজস্থানের প্রৌঢ়, বিপাকে পড়ে স্বগতোক্তি, ‘ট্রেনই ভাল’

Bidi in Flight:আকাশ এয়ারের বেঙ্গালুরুমুখী বিমানে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের বয়স ৫৬ বছর। নাম প্রবীণ কুমার।

নয়াদিল্লি: বিমানে বসে বিড়িতে সুখটান। হাজতে ঠাঁই হল এক প্রৌঢ়ের। প্রথম বার বিমানযাত্রাতেই এমন অবস্থা হল। তিনি সহযাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও প্রথমবার বিমানযাত্রা করছেন বলে নিয়মকানুন সে ভাবে জানা ছিল না, এমন যুক্তি দিয়েছেন ওই প্রৌঢ়। ট্রেনযাত্রায় অহরহ বিড়িতে টান দিলেও কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি বলে আক্ষেপও শোনা গিয়েছে। 

বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে এই ছিল প্রথম বিমানযাত্রা

আকাশ এয়ারের বেঙ্গালুরুমুখী বিমানে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের বয়স ৫৬ বছর। নাম প্রবীণ কুমার। আদতে রাজলস্থানের মারওয়াড়ের মাসিন্দা তিনি। আমদাবাদ থেকে বিমানে ওঠেন তিনি। বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে এই ছিল প্রথম বিমানযাত্রা। তার জন্য একটু বুক ধুকপুকও করছিল। তাই সটান গিয়ে বিমানের শৌচালয়ে ঢুকে যান। 

গায়ে ঠেকে এমন চার দেওয়ালের, ছোট্ট শৌচালয়ে কিছুটা হালকাও বোধ করেন প্রবীণ। আরাম করে বসে তাই বিড়ি জ্বালান। কিন্তু কয়েকটি টান দিয়েছেন সবে, তখনই এক বিমানকর্মীর চোখে পড়ে যান। মাঝ আকাশেই সেই নিয়ে হইচই শুরু হয়ে যায়। পরে বিমান বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে নামলে প্রবীণের বিরুদ্ধে অভিযোগ জানান বিমানকর্মীরা। 

আরও পড়ুন: Dengue Vaccine: শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল, ডেঙ্গির টিকা আসছে শীঘ্রই

এর পর আকাশ এয়ার বিমান সংস্থার ডিউটি ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ জানান। তাতেই গ্রেফতার করা হয় প্রবীণকে। সহযাত্রীদের তিনি বিপদের মুখে ঠেলে দেন বলে মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। প্রথম বার বিমানে চেপে এমন অবস্থা হবে, তা বুঝতে পারেননি ওই প্রৌঢ়। তাই পুলিশের কাছে আক্ষেপও করেন তিনি। 

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

গোটা ঘটনায় বিমান সংস্থার ভূমিকাও প্রশ্নের মুখে

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পুলিশের কাছে বয়ানে অভিযুক্ত বলেন, "নিয়মিত ট্রেনে চেপে যাত্রা করি। শৌচালয়ে গিয়ে ধূমপানও করি। বিমানেও তা করা যায় ভেবেছিলাম। তাই বিড়ি জ্বালিয়ে বসেছিলাম।" যদিও গোটা ঘটনায় বিমান সংস্থার ভূমিকাও প্রশ্নের মুখে। তল্লাশির সময় ওই প্রৌঢ়ের কাছে থাকা বিড়ি কেন ধরা গেল না, উঠছে প্রশ্ন। তাই গাফিলতির অভিযোগ সামনে আসছে। এর আগেও বিমানে বসে সিগারেটের ধোঁয়া ওড়ানোর একাধিক অভিযোগ সামেন এসেছে। তাতে বিমান সংস্থার দায়িত্ববোধই প্রশ্নের মুখে পড়েছে।

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget