এক্সপ্লোর

মুন্নারে ধস, ধ্বংসাবশেষের সামনে মালিকের জন্য চার দিন না খেয়ে অপেক্ষায় কয়েকটি কুকুর

মালিকের জন্য এমন মনমরা কুকুরগুলোর ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরই তাদেরকে পুষতে চেয়েছেন অনেকেই। সে কথা তাঁরা নিজেরাই লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।

পেত্তিমালা: মুন্নার এলাকায় ধস নেমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তারই মধ্যে বন্যা পরিস্থিতিও সাংঘাতিক। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত কেরল। ঘটনাকে গত বছর ওয়েনাড় এবং কাভালাপ্পাড়া-র ঘটনার সঙ্গে তুলনা করছেন অনেকে। ওয়েনাড়ে ধস নেমে চাপা পড়ে গিয়েছিল একটি আস্ত আদিবাসী গ্রাম। আবার কাভালাপ্পাড়া-য় গোটা একটা গ্রাম কার্যত ধ্বংস হয়ে যায় পাহাড় ভেঙে পড়ে। গত শুক্রবার থেকেই পেত্তিমালা, মুন্নার এলাকার ক্ষেতমজুররা আপনজন, প্রিয়জনের খোঁজে ধ্বংসাবশেষের মাঝে এসে সময় কাটাচ্ছেন। যদি কাউকে পাওয়া যায়। তবে আস্তে আস্তে বাস্তবকে মেনে নিচ্ছেন তাঁরা। বুঝতে পারছেন আর হয়ত চাপা পড়ে যাওয়া কেউই বেঁচে নেই। যা সকলের নজর কেড়েছে তা হল ধ্বংসাবশেষের পাশেই কয়েকদিন ধরে ঠায় অপেক্ষা কয়েকটি কুকুর। এই সারমেয়দের মালিকও সম্ভবত চাপা পড়ে গিয়েছে ধসে। আর মালিকের শোকে মুহ্যমান এই প্রাণীগুলি। এমনকী কেউ কোনও খাবার দিতে চাইলেও তারা খাচ্ছে না। কেউ কেউ কুকুরগুলিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করেছে। তখনকার মতো চলে গেলেও আবার ফিরে এসেছে তারা।মালিকের জন্য এমন মনমরা কুকুরগুলোর ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরই তাদেরকে পুষতে চেয়েছেন অনেকেই। সে কথা তাঁরা নিজেরাই লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।গত চার দিন ধরেই ধ্বংসাবশেষ সরিয়ে দেহ উদ্ধার করার, জীবিতদের সরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে এনডিআরএফ, কেএসডিআরএফ, কেরল ফায়ার ফোর্স, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এলাকায় মোট ৮২ জন চা-শ্রমিক থাকতেন। ৪৯টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। জীবিত বের করে আনা গিয়েছে ১২ জনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget