এক্সপ্লোর

Vijay Rupani: আমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন

Air India Plane Crash: লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। 

আমদাবাদ: গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও সওয়ার ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন VVIP সওয়ার ছিলেন। (Vijay Rupani)

বিমানে বিজয় ছিলেন বলে জানা যেতেই সকাল থেকে উদ্বেগ বাড়ছিল। তাঁর বাড়ির বাইরে অনুগামীদের ভিড় দেখা যাচ্ছে। তাঁর স্ত্রী অঞ্জলিও লন্ডনে রয়েছেন এই মুহূর্তে। স্ত্রীকে আনতেও যাচ্ছিলেন বিজয়। এদিন তাঁর মৃত্যুর খবরে সিলমোহর দেন বিজেপি-র সম্বিত পাত্র। তিনি লেখেন, 'আমদাবাদে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি পরিবারের বর্ষীয়ান সদস্য বিজয় রূপাণীর মৃত্যুর খবর অত্যন্ত পীড়াদায়ক। ওঁর এই চলে যাওয়ায় শুধু গুজরাতের নয়, ভারতীয় রাজনীতির অত্যন্ত ক্ষতি হল'। (Air India Plane Crash)

বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই সওয়ার ছিলেন বিজয়। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২। 

এদিন সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই পাইলট May Day বার্তা পাঠান। বিপদ বুঝলে ওই বার্তা পাঠান পাইলটরা। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানিনগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে।  বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ

Air India-র AI171 বিমানটি এদিন লন্ডন যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন। সেটি দুই ইঞ্জিন বিশিষ্ট বোয়িং ৭৮৭-৮ বিমান। বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথন কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল। বিজয়ের প্রয়াণে শোকের আবহ বিজেপি-র অন্দরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget