এক্সপ্লোর

দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ, গ্রেফতার উমর খালিদ

উত্তর পূর্ব দিল্লিতে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি যে দাঙ্গা হয় তাতে ৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়, আহত হন অসংখ্য মানুষ। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে বেশ কয়েক সপ্তাহ আন্দোলন চলার পর শুরু হয় দাঙ্গা।

নয়াদিল্লি: এ বছরের শুরুতে দিল্লির দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে। কাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি দাঙ্গায় যোগসাজসের অভিযোগে অন্যএকটি মামলায় দিল্লি পুলিশের স্পেশাল সেল উমরের বিরুদ্ধে ইতিমধ্যেই ইউএপিএ এনেছে। গতকাল গ্রেফতার করার আগে প্রায় ১২ ঘণ্টা তাঁকে জেরা করে পুলিশ।  ইউনাইটেড এগেন্স্ট হেট নামে একটি সংগঠনের সদস্য উমর খালিদ, তারা এক বিবৃতিতে বলেছে, দিল্লি পুলিশ দাঙ্গার তদন্তের নামে প্রতিবাদকে অপরাধের মোড়ক দিতে চাইছে, উমর তাদের আরও এক শিকার। উত্তর পূর্ব দিল্লিতে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি যে দাঙ্গা হয় তাতে ৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়, আহত হন অসংখ্য মানুষ। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে বেশ কয়েক সপ্তাহ আন্দোলন চলার পর শুরু হয় দাঙ্গা। খালিদের গ্রেফতারের আগে দিল্লি পুলিশ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং স্বরাজ অভিযান সংগঠনের প্রধান যোগেন্দ্র যাদবকেও দিল্লি দাঙ্গায় অভিযুক্ত করে। এছাড়া তাদের চার্জশিটে রয়েছে জেএনইউয়ের অর্থনীতির শিক্ষিকা জয়তী ঘোষ, একই বিশ্ববিদ্যালয়ের আর এক শিক্ষক অপূর্বানন্দ এবং তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নাম। পিঁজরা তোড় নামে নারী সংগঠনের তিন সদস্যকে জেরা করে এঁদের নাম পায় বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল জেএনইউয়ের ছাত্রী, অন্যজন গুলফিসা ফতিমা পড়তেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। দিল্লি দাঙ্গার জাফরাবাদ হিংসায় যুক্ত থাকার অভিযোগে এঁদের গ্রেফতার করে পুলিশ। চার্জশিটে পুলিশ বলেছে, দেবাঙ্গনা ও নাতাশা দাঙ্গায় নিজেদের যুক্ত থাকার কথাই শুধু স্বীকার করেননি, জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায় তাঁদের উসকানি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন। তাঁরা তাঁদের বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে এবং দরকার পড়লে যে কোনও চরম পদক্ষেপ করতে।

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Diwali 2026 : জ্বলন্ত রকেট এসে বিঁধল শিশুর বুকে, দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে
জ্বলন্ত রকেট এসে বিঁধল শিশুর বুকে, দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget