এক্সপ্লোর

Go First Crisis : আরও বিপাকে ‘গো ফার্স্ট’ , এবার ২০ টি বিমানের নিবন্ধন বাতিল করার জন্য DGCA কে অনুরোধ জানাল লিজ-দাতারা

আইন অনুসারে, ডিজিসিএকে এরকম অনুরোধ আসার পাঁচ কাজের দিনের মধ্যে একটি বিমানের নিবন্ধনমুক্ত করার পদ্ধতি শুরু করতে হয়।

নয়া দিল্লি  : আরও বিপাকে বিমান সংস্থা ‘গো ফার্স্ট’। এবার দেউলিয়া বিমান সংস্থাটিকে সমস্যায় ফেলল তাদের ২০ টি বিমানের লিজ- দাতারা (  Lessors )। DGCA কে তারা জানাল, নিবন্ধনমুক্ত বা রেজিস্ট্রেশন বাতিল deregister ) করার অনুরোধ জানাল তারা।  Directorate General of Civil Aviation লিজ- দাতাদের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।  

আইন অনুসারে, ডিজিসিএকে এরকম অনুরোধ আসার পাঁচ কাজের দিনের মধ্যে একটি বিমানের নিবন্ধনমুক্ত করার পদ্ধতি শুরু করতে হয়। কোনও লিজ- দাতা এই ধরনের  অনুরোধ পাঠানোর পর নিয়মই হল সেই অনুরোধ  ওয়েবসাইটে বিশদে প্রকাশ করতে হয়। গো ফার্স্ট এ বিষয়ে আইনি চ্যালেঞ্জের পরিকল্পনা করছে কিনা তা জানা যায়নি।

প্রেক্ষাপট                                           

মঙ্গলবার পর্যন্ত সব উড়ান বাতিল ,  বৃহস্পতিবারই বিমান সংস্থা ‘গো ফার্স্ট’-এর তরফে জানানো হয়েছে এ কথা । এই পদক্ষেপের পর যাত্রী-দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ যাত্রীদের টিকিটের ভাড়া ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর সংস্থার তরফে যাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। 

বুধবারই নিজেদের ‘দেউলিয়া’ ঘোষণা করে ‘গো ফার্স্ট’ । তার আগে বিমান সংস্থাটি জানায়,  ৩ এবং ৪ মে সমস্ত উড়ান বাতিল করা হচ্ছে। 

মঙ্গলবার একটি বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছিল,  তাদের সমস্যাগুলি সমাধান হয়ে গেলে শীঘ্রই তারা উড়ান চালু করতে চায়। 

দীর্ঘ ১৭ বছর ধরে বিমান পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত Go First. অন্তর্দেশীয় বিমানযাত্রার হার যে সময় সর্বোচ্চ স্তরে, সেই সময়ই নিজেদের দেউলিয়া ঘোষণা করে তারা।  এ প্রসঙ্গে TAAI-এর প্রেসিডেন্ট জ্যোতি ময়াল বলেন, "গ্রীষ্মের ছুটি পড়ছে। এই সময় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি হয়। এমন সময়েই নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First. তাই টিকিটের দাম ঊর্ধ্বমুখী হবেই। আগামী কয়েক সপ্তাহেই টিকিটের দাম বাড়বে।"

নিজেদের দেউলিয়া ঘোষণা করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে Go First। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানায় তারা। এ ক্ষেত্রে টিকিটের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া নিয়েও আশঙ্কা দেখা দেয়,  গ্রাহকরা টাকা ফেরত না পেলে ট্রাভেল এজেন্টদেরও তার আঁচ সইতে হবে বলে TAAI আশঙ্কাপ্রকাশ করে । তবে বিমান সংস্থা যাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget