এক্সপ্লোর

Twitter Given Last Notice : ট্যুইটারকে ডিজিটাল বিধি মেনে চলার "শেষ বিজ্ঞপ্তি" সরকারের

সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির জন্য যে নতুন বিধি আনা হয়েছে, তা যেন মেনে চলা হয়। এই মর্মে ট্যুইটারকে শেষ সুযোগ দেওয়া হল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে।

নিউ দিল্লি : সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির জন্য যে নতুন বিধি আনা হয়েছে, তা যেন মেনে চলা হয়। এই মর্মে ট্যুইটারকে শেষ সুযোগ দেওয়া হল। অন্যথা "ফল" ভুগতে হবে বলে রবিবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

গত ৪ জুন বৈঠক করেন বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেই বৈঠকে উঠে আসে, ট্যুইটার নিয়ম মানছে না। সংবাদ সংস্থা ANI সূত্রে সে খবর পাওয়া যায়। এই মাইক্রোব্লগিং ওয়েবসাইট এখনও ভারতে চিফ কমপ্লায়েন্স অফিসার, নোডাল কনট্যাক্ট পার্সন এবং গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করেনি। 

তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রয়োজনীয়তাগুলি মেনে চলার জন্য ২৫ মে পর্যন্ত কেন্দ্রের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই ডিজটাল প্ল্যাটফর্মকে। ২৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নতুন নিয়মগুলি ঘোষণার সময় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, কোনও সংস্থা এই প্রয়োজনগুলি মেটাতে না পারলে তারা ইন্টারমিডিয়ারি(মধ্যস্থতাকারী) স্ট্যাটাস হারাবে। 

প্রসঙ্গত, "সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিস"(তাৎপর্যপূর্ণ সোশ্যাল মিডিয়া মধ্যস্থতকারী) সেইসব ডিজিটাল মাধ্যমকে বলা হয় যাদের ৫০ লক্ষের বেশি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছে।

নতুন আইটি নিয়ম অনুযায়ী, ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ও ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে চিফ কমপ্ল্যায়েন্স অফিসার, নোডাল কনট্যাক্ট পার্সন ও গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজ্ঞপ্তির মুখে পড়েছে ট্যুইটার।

সম্প্রতি ট্যুইটারের নিউ দিল্লির অফিসে একটি নোটিস দিতে গিয়েছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। শাসকদলের এক মুখপাত্রের একটি টুইটার ট্যাগ করাকে নিয়ে এই পদক্ষেপ পুলিশের। এরপর ভারতে কর্মরত সংস্থার কর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইটার কর্তৃপক্ষ। ট্যুইটারের তরফে এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ভারতে কর্মরত সংস্থার কর্মীদের নিয়ে উদ্বিগ্ন। এর পাশাপাশি আমরা যেসব মানুষকে পরিষেবা দিই, তাঁদের ভাবপ্রকাশের স্বাধীনতার উপর সম্ভাব্য হুমকি নিয়েও আমরা চিন্তিত।

উল্লেখ্য, ভারতে দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চলছে। কিন্তু, এনিয়ে সমালোচনা বন্ধ করতে চাইছে মোদি সরকার। এই জাতীয় অভিযোগ তুলে যে সব পোস্ট টুইটারে রয়েছে তা ব্লক করে দিতে বলে প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের তরফে একথা বলার পরই গত ফেব্রুয়ারি মাস থেকে ভারত সরকার ও ট্যুইটার কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
Delhi Protest: ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
Tripura DGP Death: ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget