এক্সপ্লোর

Govinda: দার্জিলিং সফরে বলি তারকা গোবিন্দ, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

গত রবিবার পাহাড়ে আসেন বলি তারকা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জলপাহাড় এলাকায় ছুটি কাটাতে এলে সবসময়েই সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে মিশে যান গোবিন্দ। সেলফি তোলা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলা, সবই তাঁর রোজকার কাজ।

মোহন প্রসাদ, দার্জিলিং: মায়ানগরী ছেড়ে বাংলার পাহাড়ের বুকে তারকা। হঠাৎই দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল বলিউড তারকা গোবিন্দর (Govinda)। স্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ছুটি কাটাতে এসেছেন তিনি। দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়িতে সময় কাটাতে এসেছিলেন গোবিন্দ। প্রতি বছরই কয়েকটা দিনের জন্য পাহাড়ে কাটিয়ে যান তিনি। 

গত রবিবার পাহাড়ে আসেন বলি তারকা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জলপাহাড় এলাকায় ছুটি কাটাতে এলে সবসময়েই সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে মিশে যান গোবিন্দ। সেলফি তোলা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলা, সবই তাঁর রোজকার কাজ। সকাল থেকেই ইদানিং লাইন পড়ছে জলপাহাড়ের সেই বাড়ির সামনে। গোবিন্দর এক ঝলক দেখা পেতে উৎসুক সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দ। এমনকি ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে। 

এবিপি আনন্দের মুখোমুখি গোবিন্দ

এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়ে গোবিন্দ জানান, তাঁর পিঠে সামান্য ব্যাথার সমস্যা রয়েছে। তাই এবার মাত্র ৩ দিনেই দার্জিলিং সফর শেষ করতে হচ্ছে তাঁকে। আগামীকাল তিনি ফিরে যাবেন মায়ানগরীতে। এবিপি আনন্দর তরফ থেকে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বর্তমান রাজনীতি নিয়ে তাঁর কী মত? গোবিন্দ জানান, তিনি প্রায় ১৪ বছর আগে রাজনীতিতে ছিলেন। কিন্তু বর্তমানে তাঁর রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। সমস্ত দলের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে তবে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার কথা তিনি এখন ভাবেননি।ট

আরও পড়ুন: একদিকে যীশু, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, 'অভিযান'-এর নতুন পোস্টারে ফিরে দেখা কিংবদন্তির জীবন

ছবি প্রসঙ্গে গোবিন্দা বলেন, তিনি এখন মনোমতো ছবির অফার পাচ্ছেন না। পুরনো বিষয়গুলি তিনি নতুন ছবিতে আননতে চান না। নতুন বিষয় পেলে অবশ্যতি তিনি আবার ফিরবেন অভিনয়ে। 

বলিউডের অভিনেতাকে নিজেদের মাঝখানে পেয়ে খুশি স্থানীয়রাও। তাঁদের মুখ থেকেই জানা যায়, সবসময়েই স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন গোবিন্দ। তারকাসুলভ মনোভাব তাঁর নেই। 

 

 

সেরা শিরোনাম

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Supreme Court: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget