এক্সপ্লোর

Green tea in COVID research: কোভিড মোকাবিলায় সাহায্য করতে পারে গ্রিন-টি, বলছে নয়া গবেষণা

গবেষকরা বলছেন, গ্রি-টিয়ের মধ্যে রয়েছে কোভিড-প্রতিরোধী এক যৌগ, যা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে ভাইরাসকে। উটির জেএসএস কলেজ অফ ফার্মাসিতে থাকাকালীন এই গবেষণা করেন সুরেশ মোহনকুমার। বর্তমানে সোয়ানসি ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলে রয়েছেন তিনি।

লন্ডন : করোনার বিরুদ্ধে যুদ্ধে কাজে আসতে পারে গ্রিন-টি। গবেষকরা বলছেন, গ্রি-টিয়ের মধ্যে রয়েছে কোভিড-প্রতিরোধী এক যৌগ, যা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে ভাইরাসকে। সম্প্রতি এমনই এক নয়া তথ্য পেয়েছেন ভারতীয় গবেষক সুরেশ মোহনকুমার। 

উটির জেএসএস কলেজ অফ ফার্মাসিতে থাকাকালীন এই গবেষণা করেন সুরেশ। বর্তমানে সোয়ানসি ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে মোহনকুমার বলেন, ''প্রকৃতি সব সময় উন্নতমানের ওষুধে ভরে রয়েছে। আমাদের কেবল জানতে হবে, এরমধ্যে কোভিড প্রতিরোধী কোন মৌল বা উপাদান রয়েছে। প্রকৃতির এই অবদান সম্পর্কে খোঁজ নিতে আমরা প্রাকৃতিক যৌগ বা উপাদানের লাইব্রেরি বাছাই করি। পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইনেটেলিজেন্স কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দেখা হয় এদের মধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কে সক্ষম।''

তবে তিনি স্বীকার করেছেন, এটা গবেষণার একেবারে প্রাথমিক পর্যায়। এই নিয়ে কোনও ধরনের ক্লিনিক্যাল অ্যাপলিকেশন এখনও হয়নি। সম্প্রতি সুরেশ মোহন কুমারের এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আরএসসি অ্যাডভানসেস নামক জার্নালে। যে যৌগ নিয়ে সবাই আশাবাদী, তার নাম গেলোক্যাটিচিন। সুরেশ জানিয়েছেন, গ্রিন-টিতে এই যৌগ পাওয়া যায়। যা খুবই সহজে সস্তায় যে কেউ পেতে পারেন।

বর্তমানে গ্রিন-টির এই যৌগ নিয়ে আরও পরীক্ষা করতে চাইছেন সুরেশ ও তাঁর দল। ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে গ্রিন -টি করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী তা জানতে চাইছেন তাঁরা। কোভিডের বিরুদ্ধে ব্যবহার করা হলে তা কতটা সুরক্ষিত তাও বুঝতে চাইছেন গবেষকরা। এ প্রসঙ্গে সোয়নসি ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রিউ মরিস বলেন, ''ক্ষতিকর ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক যৌগ যে কাজে আসতে পারে, এটা একটা দারুণ গবেষণা। আমি মোহনকুমার আমাদের ফার্মাসি টিমে যোগ দেওয়ায় খুবই খুশি। এর মাধ্যমে ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন বজায় থাকবে।''

দেশের কোভিড পরিস্থিতি বলছে, করোনার গ্রাফ নীচে নামলেও চিন্তা কমেনি স্বাস্থ্য মন্ত্রকের। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে দেশবাসী। মহামারী বিশেষজ্ঞরা বলছেন, কমে গেলেও ফের মারাত্মকভাবে ফিরতে পারে করোনা। তৃতীয় ঢেউয়ে কোভিডের মূল নিশানায় থাকবে শিশুরা। একদমই টিকাকরণ না হওয়ার কারণে শিশুদের শরীরে হামলা চালাতে সুবিধা হবে ভাইরাসের। কোভিডের এই আশঙ্কা থেকে মুক্তি দিতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। তৈরি হয়েছে ভ্যাকসিন। তবে ভয়াবহ একাধিক ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে গবেষকদেরও।

সেরা শিরোনাম

রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget