এক্সপ্লোর

Gujarat Religious Conversion Circular: ধর্মান্তরণে সরকারি অনুমোদন বাধ্যতামূলক, গুজরাতে জারি হল সার্কুলার

Gujarat Government: এক্ষেত্রে ২০০৩ সালের গুজরাত ধর্মীয় স্বাধীনতা আইনের উল্লেখ করেছে গুজরাত সরকার।

নয়াদিল্লি: হিন্দু থেকে বৌদ্ধ হতে গেলে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে এবার জানাল গুজরাত সরকার। গুজরাত সরকারের তরফে সেই মর্মে সার্কুলারও জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, বৌদ্ধধর্ম একটি আলাদা ধর্ম। হিন্দুরা বৌদ্ধধর্ম গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকের থেকে সেই মর্মে অনুমতি জোগাড় করতে হবে আগে। (Gujarat Religious Conversion Circular)

এক্ষেত্রে ২০০৩ সালের গুজরাত ধর্মীয় স্বাধীনতা আইনের উল্লেখ করেছে গুজরাত সরকার। তারা জানিয়েছে, কোনও ব্যক্তি যদি ধর্ম পরিবর্তন করতে চান, হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্ম গ্রহণ করতে চান, সেক্ষেত্রে জেলাশাসকের কাছ থেকে আগে অনুমতি জোগাড় করতে হবে। (Gujarat Government)

গুজরাত সরকারের সার্কুলারে বলা হয়েছে, ‘সরকারের নজরে এসেছে যে বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে আইনকানুন মেনে চলা হচ্ছে না। প্রতি বছর গুজরাতে দশেরা এবং অন্য উৎসবের সময় অনেক মানুষ বৌদ্ধধর্ম গ্রহণ করেন। কিন্তু সেক্ষেত্রে আইন মেনে ধর্মান্তরণ হয় না। কিছু কিছু ক্ষেত্রে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হতে অনুমতির প্রয়োজন নেই বলেও আবেদনকারীদের দাবি করতে শোনা গিয়েছে’।

আরও পড়ুন: Rahul Gandhi: ঠাকুমার দেখানো পথেই ‘গরিবি হটাও’ ব্রত রাহুলের, দরিদ্র পরিবারের মহিলাদের বছরে ১ লক্ষ টাকার প্রতিশ্রুতি

কোন কোন ক্ষেত্রে সরকারের কাছে আবেদন জানানো জরুরি, তাও স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছে গুজরাত সরকার। তারা জানিয়েছে, শিখ, জৈন এবং বৌদ্ধ ধর্ম সংবিধানের ২৫ (২) অনুচ্ছেদের আওতায় হিন্দুধর্মের আওতায় পড়ে বলে অনেক ক্ষেত্রে আবেদন বাতিল করে দেওয়া হয়। কিন্তু গুজরাত ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী, বৌদ্ধধর্ম একটি আলাদা ধর্ম। একজন ব্যক্তি যদি অন্যকে হিন্দু থেকে বৌদ্ধধর্ম বা শিখ থেকে জৈনধর্মে দীক্ষিত করেন, লেক্ষেত্রে জেলাশাসকের কাছ থেকে আলাদা করে অনুমতি নিতে হবে। একই ভাবে জেলাশাসককে  বিষয়টি জানাতে হবে ধর্মান্তরণে আগ্রহী ব্যক্তিকেও।

আইনি দিকগুলিকে মাথায় না রেখে এই ধনের সংবেদনশীল আবেদনগুলিকে দেখতে হবে বলে জানিয়েছে গুজরাত সরকার। অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। গুজরাতে দলিতদের মধ্যে বৌদ্ধ এবং জৈনধর্মে ধর্মান্তরিত হওয়ার উদাহরণ রয়েছে। গুজরাত বুদ্ধিস্ট অ্যাকাডেমি এই ধরনের ধর্মান্তরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রায়শই। গুজরাত সরকারের এই সার্কুলারকে স্বাগত জানিয়েছেন সংস্থার সেক্রেটারি রমেশ ব্যাঙ্কার। বৌদ্ধ এবং হিন্দু ধর্ম আলাদা, তাই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি বলে মত তাঁর। ব্যাঙ্কার জানিয়েছেন, ২০২১ সালে কমপক্ষে ২০০০ দলিত বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হয়েছেন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ৩০ হাজার ৪৮৩ বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন গুজরাতে। যদিও বৌদ্ধদের দাবি, এই পরিসংখ্যানে গরমিল রয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই বৌদ্ধধর্মকে হিন্দুধর্মের আওতায় ফেলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget