এক্সপ্লোর

Gurugram Bus Fire: একদিন পার, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ নাবালিকা

Bus Fire Update: উৎসবের মরশুমে কান্নার রোল। দীপাবলি উপলক্ষে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আনন্দে মুহূর্তে বদলে গেল বিষাদে।

নয়াদিল্লি: দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে যাত্রী বোঝাই চলন্ত লাক্সারি বাসে আগুন (Gurugram Bus Fire)। ঝলসে মৃত্যু হয়েছে ২ জনের। চলন্ত বাসে আগুন লাগার ঘটনা জখম হয়েছেন একাধিক যাত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ এক নাবালিকা।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ: উৎসবের মরশুমে কান্নার রোল। দীপাবলি উপলক্ষে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আনন্দে মুহূর্তে বদলে গেল বিষাদে। গতকাল গুরুগ্রামে যাত্রী বোঝাই বাসে আগুন লাগে। বাসটিতে ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ২৯ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন মায়া (২৮) এবং গায়ত্রী (২৬) নামে দুই মহিলা। মায়ার পরিবারের তরফে গাফিলতি অভিযোগ তোলা হয়েছে। এখনও নিখোঁজ মায়ার মেয়ে। ঘটনার  পর থেকে পলাতক ছিলেন বাসের চালক। পুলিশ সূত্রে খবর, বাস চালককে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

বাসের যাত্রীদের মধ্যে অধিকাংশই উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বাসে করে ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন যাত্রীরা। সেখান থেকেই আগুন লাগে বলে আশঙ্কা। পুলিশের জানিয়েছে, এখনও চিকিৎসাধীন ১৩ জন। যার মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় দিল্লির সাফদারজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

চলতি বছর অগাস্টে মুম্বই শোলাপুর বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে ভয়াবহ আগুন লেগে যায়। সূত্রের খবর, বেঙ্গালুরু স্টেশনে ট্রেন ঢোকার পরেই আগুন লাগে। স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এসি কামরা থেকে গলগল করে বেরোতে থাকে ধোঁয়া। সকাল ৭.৩০ নাগাদ ট্রেন পৌঁছনোর পরেই আগুন লেগে যায়। সবাই ছুটে আসেন। আশঙ্কাপ্রকাশ করেন ভেতরে কেউ আটকে পড়েছেন কি না তা নিয়ে। কিন্তু সৌভাগ্যের বিষয়, আগুন লাগার সময়, কোনও যাত্রী ট্রেনে ছিলেন না। জানা গিয়েছিল, ঘটনাটি ঘটার ২ ঘণ্টা আগেই সব যাত্রীরা ট্রেন থেকে নেমে গিয়েছিলেন।  দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় দমকল। দমকলকর্মীরা B3 কোচের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।  কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটিতে একজন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড অফিসার ছিলেন। সেই সঙ্গে মেকানিক্যাল, সিকিউরিটি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড সেফটি বিভাগের আধিকারিকরাও ছিলেন।  

আরও পড়ুন: Delhi Pollution: প্রয়োজন কেন্দ্রের সহযোগিতা, কৃত্রিম বৃষ্টির ব্যয়ভার বহন করবে দিল্লি সরকার

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget