এক্সপ্লোর

US H1-B Visa: ভিসার ইন্টারভিউ পিছিয়ে গেল অক্টোবর পর্যন্ত, বিপাকে বহু ভারতীয়, প্রশ্নের মুখে ‘আমেরিকান ড্রিম’

United States Visa: এর আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি এবং মার্চে ইন্টারভিউ পিছিয়ে নিয়ে যাওয়া হয়।

নয়াদিল্লি: নির্ধারিত সময়সূচিতে বার বার বদল ঘটছিল। বার বার পাল্টাচ্ছিল অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিও। ভারতীয়দের আমেরিকায় যাওয়ার স্বপ্ন এবার জোর ধাক্কা খেল। আমেরিকায় যেতে H1B  এবং H-4 ভিসাই মূলত ভরসা ভারতীয়দের। কিন্তু সেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনেকটাই পিছিয়ে গেল। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আপাতত পিছিয়ে দেওয়া গেল ইন্টারভিউ। (United States Visa)

এর আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি এবং মার্চে ইন্টারভিউ পিছিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এবার একেবারে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ইন্টারভিউ। The American Bazaar জানিয়েছে, অভিবাসন সংক্রান্ত কাজকর্ম দেখেন যে আইনজীবীরা, তাঁদেরও ফিরে আসতে হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট ছিল যাঁদের, তাঁদের অ্যাপয়েন্টমেন্টও পিছিয়ে গিয়েছে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত। (US H1-B Visa)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে গিয়েছে, তাঁরা সমস্যায় পড়ে গিয়েছেন। যেনতেন প্রকারে পূর্ব নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু এতে কোনও সুরাহা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত কয়েক সপ্তাহে আমেরিকার কনস্য়ুলেটের তরফে শত শত আবেদনকারীতে অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে যাওয়ার কথা জানানো হয়। ডিসেম্বর-জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট ঠিক ছিল এমন অনেককে মে-জুন মাসে যেতে বলা হয়েছে। 

দ্বিতীয় বার আমেরিকার মসনদে ফেরার পর থেকেই ‘বিদেশি তাড়াতে’ বিশেষ ভাবে সক্রিয় হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা দেওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুনেও বিস্তর রদবদল ঘটিয়েছে তাঁর সরকার। আরও কড়া বিধিনিয়ম চালু করা হয়েছে, এমনকি আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নজরদারি চালানো হবে বলে ঠিক হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপ্ততা স্বার্থেই এমন পদক্ষেপ বলে দাবি ট্রাম্প সরকারের। তবে এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

আমেরিকার এই অভিবাসী নীতির জেরে ভারতীয়রাও ক্ষকিগ্রস্ত হচ্ছেন। অফিস ছুটি থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন অনেকে। ফেরার জন্য ভিসা করাতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা। H1B ভিসা নিয়ে যাঁরা আমেরিকায় চাকরি করতে যান, তাঁদের পরিবার, স্ত্রী, সন্তান H-4 ভিসা নিয়ে সেখানে পৌঁছন। H-4 ভিসার অধিকারীরাও সমস্যায় পড়ছেন। পরিবারের লোকজন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 

সম্প্রতি বিদেশ বিভাগের এক আধিকারিককে উদ্ধৃত করে CNN জানায়, জানুয়ারি মাস থেকে ৮৫০০০ ভিসা বাতিল করেছে আমেরিকার সরকার।  যে ৮৫০০০ ভিসা বাতিল করা হয়েছে, তার মধ্যে ৮০০০-এর বেশি পড়ুয়াও রয়েছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। আমেরিকার নাগরিকদের ‘সুরক্ষা’র জন্যই এমন সিদ্ধান্ত বলে জানান ট্রাম্পের বিদেশ সচিব মার্কো রুবিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget