এক্সপ্লোর

Yahya Sinwar: ডান হাত রক্তাক্ত, বাঁ হাতেই আত্মরক্ষার চেষ্টা, হামাস নেতা ইয়াহিয়ার মাথায় গুলির ক্ষত, কেটে নেওয়া হয় আঙুল?

Israel vs Hamas War: ৬১ বছর বয়সি ইয়াহিয়ার পরিচয় সুনিশ্চিত করা গিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে।

নয়াদিল্লি: ইজরায়েলি হামলায় খুন হয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। ড্রোন ফুটেজে তাঁর শেষ মুহূর্তের ভিডিও সামেন এসেছে ইতিমধ্যেই। এবার ইয়াহিয়ার ময়নাতদন্তে আরও তথ্য উঠে এল। জানা গিয়েছে, ইয়াহিয়ার মাথায় গুলির ক্ষত রয়েছে। মৃত্যুর আগে তাঁর কব্জি গুঁড়িয়ে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। (Yahya Sinwar)

৬১ বছর বয়সি ইয়াহিয়ার পরিচয় সুনিশ্চিত করা গিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে।  হাতের আঙুল কেটে পরীক্ষার জন্য পাঠানো হয়। ইজরায়েলের ন্যাশনাল ফরেন্সিক ইনস্টিটিউটের ডিরেক্টর, চিকিৎসক চেন কুগেল ইয়াহিয়ার ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন। তিনি জানিয়েছেন, ইয়াহিয়ার হাতে প্রথমে রকেট অথবা গোলার টুকরো বেঁধে। তার দরুণ রক্তপাত হচ্ছিল। হাতটি গুঁড়িয়ে গিয়েছিল তাঁর। (Israel vs Hamas War)

জানা গিয়েছে, বিদ্যুতের তার বেঁধে প্রথমে রক্তপাত বন্ধ করতে চেয়েছিলেন ইয়াহিয়া। কিন্তু তা রক্ত আটকানোর জন্য যথেষ্ট ছিল না। মৃত্যুর ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর ইয়াহিয়ার শরীরে ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত মিটলে দেহ ইজরায়েলি সেনার হাতে তুলে দেওয়া হয়। অজ্ঞাত স্থানে ইয়াহিয়ার দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে খবর।

ওই চিকিৎসক জানিয়েছেন, ইজরায়েলি সেনা ইয়াহিয়ার আঙুল কেটে পরীক্ষার জন্য পাঠিয়েছিল। ইজরায়েলের যখন জেল খেটেছিলেন ইয়াহিয়া, সেই সময় তাঁর ডিএনএ-র নমুনা রাখা ছিল। তার সঙ্গে মিলিয়ে দেখেই পরিচয় সুনিশ্চিত করা হয়। প্রায় দুই দশক ইজরায়েলের জেলে বন্দি ছিলেন ইয়াহিয়া। বন্দি আদানপ্রদান চুক্তির আওতায় ২০১১ সালে তিনি মুক্তি পান।

গত বৃহস্পতিবার ইয়াহিয়ার মৃত্যুর খবর ঘোষণা করে ইজরায়েলি বাহিনী। শুক্রবার সেই খবরে সিলমোহর দেয় হামাস।  গতবছর অক্টোবরে হামাস যে ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়, ইয়াহিয়া তার মূল হোতা ছিলেন বলে দাবি ইজরায়েলের। সেই থেকে তাঁকে নিকেশ করার সুযোগ খুঁজছিল ইজরায়েলি বাহিনী। ইয়াহিয়ার উপর হামলার যে ড্রোন ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপ, ধুলোর মধ্যে একটি সোফায় বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছেন ইয়াহিয়া। মুখে কাপড় জড়ানো রয়েছে। তাঁর ডান হাত থেকে অঝোরে রক্ত ঝরছে। একটি ড্রোন সেখানে পৌঁছলে অন্য হাতে একটি লাঠি সেটির দিকে ছুড়ে দেন তিনি। এর পরই একটি রকেট আছড়ে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে পরে ইয়াহিয়ার দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget