এক্সপ্লোর

‘আমার ছেলে দর্জির ছেলের সঙ্গে আইআইটি পড়বে, খুব খুশি’, ট্যুইট কেজরিবালের, দুজনেই দিল্লি সরকারের ফ্রি কোচিং প্রকল্পের পড়ুয়া

তফসিলি জাতিভুক্ত পড়ুয়াদের নিখরচায় নামী, সুপরিচিত কোচিং প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হওয়ার সুযোগ দিতে ওই প্রকল্প চালু হয়।

নয়াদিল্লি: ২০১৭ সালে দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের চালু করা শিক্ষা স্কিমে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ছেলের সঙ্গে পড়াশোনা করেছে ১৬ বছরের বিজয় কুমার, যার বাবা পেশায় দর্জি। দুজনেই আইআইটি প্রবেশিকার দরজা পেরিয়েছে ওই ফ্রি কোচিং প্রকল্পে তালিম নিয়ে। কেজরিবালই এ কথা জানিয়েছেন। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ‘জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা’র প্রথম ব্যাচের ৪৯৫৩ জন পড়ুয়ার একজন বিজয়। প্রথমবারের চেষ্টাতেই জয়েন্ট প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে আইআইটিতে প্রবেশাধিকার পেয়েছে সে। তফসিলি জাতিভুক্ত পড়ুয়াদের নিখরচায় নামী, সুপরিচিত কোচিং প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হওয়ার সুযোগ দিতে ওই প্রকল্প চালু হয়। কেজরিবাল ট্যুইট করেছেন, বিজয় কুমারের বাবা দর্জি, মা গৃহবধূ। দিল্লি সরকারের বিনামূল্যে কোচিংয়ের সুবিধা পেয়ে ও আইআইটিতে প্রবেশাধিকার পাওয়ায় আমি খুব খুশি। এটাই ছিল বাবাসাহেবের (বি আর অম্বেডকর) স্বপ্ন, যা দিল্লি সরকার বাস্তবায়িত করছে। এবছর আমার আর ওনার ছেলে একসঙ্গে আইআইটি পড়তে যাচ্ছে বলে আমি দারুণ খুশি। গরিবের ঘরের ছেলে ভাল মানের পড়াশোনার ব্যবস্থা না থাকায় পিছিয়েই থাকবে, এটাই ছিল চিরাচরিত ব্যাপার। এখন সবার জন্য ভাল শিক্ষা, ট্রেনিংয়ের বন্দোবস্ত করে আমরা ধনী, গরিবের ফারাক দূর করছি। কেজরিবালের ছেলে পুলকিত চলতি বছর সিবিএসই আয়োজিত বারো ক্লাসের পরীক্ষায় ৯৬.৪ শতাংশ নম্বর পেয়েছে। কেজরিবাল নিজেও আইআইটি খড়গপুরে পড়াশোনা করেছেন। দিল্লির সরকার পরিচালিত স্কুলের পরিকাঠামো উন্নত করে ভাল মানের শিক্ষার বন্দোবস্ত করার চেষ্টার জন্য মুখ্যমন্ত্রী কেজরিবাল, তাঁর সহকারী মনীশ শিসোদিয়াকে কৃতিত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশব্যাপী নো-ডিটেনশন অর্থাতি কাউকেই না আটকানোর পলিসির জন্য তৃতীয় থেকে নবম শ্রেণির যে পড়ুয়ারা ভাল ফল করতে পারেনি, তাদের সাহায্য করতে গত বছর গ্রীষ্মের ছুটির সময় মিশন বুনিয়াদ কর্মসূচিও নিয়েছিল দিল্লি সরকার।

সেরা শিরোনাম

Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget