এক্সপ্লোর

পারফর্ম করলেও নির্বাচকরা আমাকে ‘বুড়ো’ মনে করেন, তোপ ভাজ্জির

ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হরভজন। তিন ফর্ম্যাট মিলিয়ে ভাজ্জির ঝুলিতে রয়েছে সাতশোর বেশি আন্তর্জাতিক উইকেট।

নয়াদিল্লি: ভারতীয় দলের জার্সিতে ফের বাইশ গজে নামতে চান হরভজন সিংহ। খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও তারকা অফস্পিনারের মনে হচ্ছে, পারফর্ম করার পরেও নির্বাচকেরা তাঁকে ‘বুড়ো’ মনে করেন। এবং সেই কারণেই তাঁর জন্য বরাদ্দ থাকে উপেক্ষা। যদিও চল্লিশ ছুঁইছুঁই ক্রিকেটারের যুক্তি, এই বয়সে আইপিএল খেলতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও নামতে পারবেন তিনি। ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হরভজন। তিন ফর্ম্যাট মিলিয়ে ভাজ্জির ঝুলিতে রয়েছে সাতশোর বেশি আন্তর্জাতিক উইকেট। তবে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছেন ২০১৬ সালে। আইপিএলে ১৫০টি উইকেট নিয়েছেন টার্বুনেটর। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার তিন নম্বরে রয়েছেন ভাজ্জি। আগামী জুলাইতে ৪০ পূর্ণ করবেন ভারতীয় স্পিনার। হরভজন বলেছেন, ‘আইপিএলে ভালো পারফরম্যান্স করতে পারলে ভারতীয় দলের হয়ে ফের টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব। কারণ, আইপিএলে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে হয়। আইপিএলে সফল হলে আন্তর্জাতিক স্তরে না খেলার কোনও কারণ নেই। তবে নির্বাচকেরা মনে করেন আমি ক্রিকেট খেলার বয়স পেরিয়ে এসেছি। বুড়ো ভেবে আমার দিকে তাকান না নির্বাচকেরা। হ্যাঁ আমি ঘরোয়া ক্রিকেট খেলি না। তবে আইপিএলে এখনও সফল।‘ আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনা সংক্রমণের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জাতীয় দলে প্রত্যাবর্তন কি সম্ভব? ভাজ্জি নিজে আত্মবিশ্বাসী। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে, সেরকম সম্ভাবনা কার্যত নেই।

সেরা শিরোনাম

Sonam Wangchuk : নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রসঙ্গ টেনে তাৎপূর্যপূর্ণ মন্তব্য সোনম ওয়াংচুকের, 'সরকারকে আরও ভালভাবে...'
নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রসঙ্গ টেনে তাৎপূর্যপূর্ণ মন্তব্য সোনম ওয়াংচুকের, 'সরকারকে আরও ভালভাবে...'
West Bengal News Live : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদ, ফের পথে নামছে ভয়েস অফ অভয়া ও ভয়েস অফ উইমেন
সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদ, ফের পথে নামছে ভয়েস অফ অভয়া ও ভয়েস অফ উইমেন
Amit Shah : দুপুরে দিল্লি পুলিশের সদর দফতরে পৌঁছে গেলেন অমিত শাহ, কী নিয়ে আলোচনা ?
দুপুরে দিল্লি পুলিশের সদর দফতরে পৌঁছে গেলেন অমিত শাহ, কী নিয়ে আলোচনা ?
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান

ভিডিও

Gyanesh Kumar Row : জ্ঞানেশকাণ্ডে ফের পথে নামছে INDI জোট, Rahul Gandhi-কে নিশানা BJP-এর
Chorbagan Incident: চোরবাগানে ভেঙে পড়তে পারে প্যান্ডেল! কার নির্দেশে ঘোষণা? খুঁজছেন তদন্তকারীরা
BJP Inner Clash | বিসর্জনকে ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ
Food Safety Raid : খাদ্য সুরক্ষা অভিযানে অনিয়মের পর্দাফাঁস, বন্ধ করে দেওয়া হল 'বল্লে বল্লে ধাবা'
Chorbagan Durga Idol Immersion: ভারাক্রান্ত মন নিয়েই বিসর্জন হল চোরবাগান সর্বজনীনের প্রতিমার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Harshana Yoga: 'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
Astro: আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
Ratna Debnath: ‘সঙ্গে কারা ছিল, কেন অ্যারেস্ট হবে না, ডাক্তার বলে? আমার মেয়েও ডাক্তার ছিল’, প্রশ্ন রত্না দেবনাথের, অভয়াকাণ্ডে ফের পথে নামার প্রস্তুতি
‘সঙ্গে কারা ছিল, কেন অ্যারেস্ট হবে না, ডাক্তার বলে? আমার মেয়েও ডাক্তার ছিল’, প্রশ্ন রত্না দেবনাথের, অভয়াকাণ্ডে ফের পথে নামার প্রস্তুতি
El Nino: ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, ২০২৭-এ ভারতের আবহাওয়ায় বড় প্রভাবের আশঙ্কা
ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, ২০২৭-এ ভারতের আবহাওয়ায় বড় প্রভাবের আশঙ্কা
LIC Jeevan Utsav : মাত্র ৫ বছর টাকা দিয়ে সারা জীবন বেতনের মতো আয় পাবেন ? LIC-র রয়েছে এই পলিসি
মাত্র ৫ বছর টাকা দিয়ে সারা জীবন বেতনের মতো আয় পাবেন ? LIC-র রয়েছে এই পলিসি
Embed widget