এক্সপ্লোর

Gujarat Assembly Election 2022: গুজরাতে বিজেপির প্রার্থী তালিকায় চমক ! টিকিট পেলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী ঋভবা

BJP's Gujarat Poll List : ১৬০ জনের প্রথম তালিকা প্রকাশ করে বিজেপি

নিউ দিল্লি : গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujrat Assembly Election 2022) প্রার্থী তালিকায় বড়সড় চমক বিজেপির। প্রার্থী তালিকায় জায়গা করে নিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী ঋভবা জাডেজা (Ravindra Jadeja's Wife Rivaba Jadeja)। ২০১৯ সালেই অবশ্য তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। 

আজ ১৬০ জনের প্রথম তালিকা (First List) প্রকাশ করে বিজেপি । তাতে দেখা যায়, জামনগর উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক ধর্মেন্দ্রসিং এম জাডেজাকে সরিয়ে টিকিট দেওয়া হয়েছে ঋভবাকে। 

ভোট ময়দানে এই প্রথম জাডেজা-গৃহিণী। গেরুয়া শিবিরে নাম লেখানোর পর বেশ কয়েক মাস ধরে বিভিন্ন গ্রামে ঘুরে ইতিমধ্যেই জনভিত্তি তৈরি করে ফেলেছেন ঋভবা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তিনি। বর্ষীয়ান কংগ্রেস নেতা হরি সিং সোলাঙ্কির সম্পর্কে আত্মীয় তিনি। ২০১৬ সালে জাদেজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। পরিবারের রয়েছে রাজপুত ঐতিহ্য। সেই সূত্র ধরেই জামনগর-সৌরাষ্ট্র অঞ্চলে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত তিনি। 

গুজরাতে প্রথম দফায় ১৮২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি । তার মধ্যে আজ ১৬০ জনের নাম ঘোষণা করা হয়। তাতে জাডেজা-পত্নী ছাড়াও রয়েছে আরও চমক। সদ্য কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগদান করা হার্দিক পটেলও রয়েছেন প্রার্থী তালিকায়। ভিরামগ্রাম আসনের টিকিট দেওয়া হয়েছে তাঁকে। এছাড়া কংগ্রেস থেকে আসা আরও এমন সাতজন টিকিট পেয়েছেন যাঁরা গতবার কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। 

সম্প্রতি গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। দুই সপ্তাহ আগের এই ঘটনার জেরে বিদায়ী বিধায়ককে সরিয়ে প্রাক্তন এক বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কয়েকজনকে বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন । এদিকে ঘাটলোডিয়া থেকে লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। আজ দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণার সময় দলীয় নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, যে কজন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি, তাতে তাঁদের অনুমতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ বছর ধরে নরেন্দ্র মোদি ও অমিত শাহর রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার সেখানে লড়াই ত্রিমুখী। কারণ, বিজেপি-কংগ্রেস ছাড়াও, ভিত গড়ে তুলেছে আম আদমি পার্টি।

আরও পড়ুন ; বাদ পড়েছিলেন আগের বার, উদ্ধারকাজে হাত লাগিয়ে ফের নেকনজরে, মোরবিতে বিজেপি-র প্রার্থী কান্তিলাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget