এক্সপ্লোর

Haryana Violence: অগ্নিগর্ভ হরিয়ানা, ধর্মীয় মিছিলে পাথর, তীব্র গোষ্ঠী সংঘর্ষে জখম দুই শতাধিক

শোভাযাত্রায়  ইট-পাথর ছোড়া শুরু হয়। আর তা ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় অরাজকতা ।

নয়াদিল্লি : অশান্ত  হরিয়ানা। ভয়াবহ পরিস্থিতি। সূত্রের খবর, হরিয়ানা নুহ্‌ (Nuh) জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় গোষ্ঠীহিংসা।  ধর্মীয় মিছিলটিকে আটকানোর চেষ্টার অভিযোগ ঘিরে আগুন জ্বলল হরিয়ানায় । আর তার জেরেই বেঁধে যায়  দুই গোষ্ঠীর তীব্র সংঘর্ষ।

প্রাণ বাঁচাতে মন্দিরে

‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’ চলছিল খেডলা মোড এলাকায় । পুলিশ সূত্রের খবর,  সেই সময় ওই শোভাযাত্রায়  ইট-পাথর ছোড়া শুরু হয়। আর তা ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় অরাজকতা । ভয়ঙ্কর চেহারা নেয় সংঘর্ষ।  এরপরই প্রাণ বাঁচাতে বহু মানুষ গুরুগ্রামের মন্দিরে আশ্রয় নেন। সেই সংঘর্ষে প্রাণ গিয়েছে দুই হোম গার্ডের।মৃত হোমগার্ডদের নাম - নীরজ এবং গুরুসেবক।  আহত একাধিক পুলিশ কর্মী।

একের পর এক গাড়িতে আগুন, এলাকায় পাথর বৃষ্টি, কার্যত রণক্ষেত্র হরিয়ানা।  জ্বালিয়ে দেওয়া হয় কিছু বাড়িঘর, দোকান, যানবাহন। হামলার মুখে পড়ে ধর্মস্থানও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। হামলাকারীদের রুখতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয়  পুলিশ কাঁদানে গ্যাসের সেলও । শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় জখম হয়েছেন ২০০রও বেশি মানুষ। 

 অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুগ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা । প্ররোচনা ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব এ কথা জানান। এছাড়াও পুলিশের কড়া নির্দেশ,কোথাও ৫ জনের বেশি জমায়েত করলেও ব্যবস্থা নেওয়া হবে।  অস্ত্র সহ জমায়েত যাতে না হয়, তা নিয়েও কড়া নজর রাখা হয়েছে পুলিশের। রাস্তা অবরোধ যাতে না হয়, তা নিয়ে কড়া পুলিশ।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর টুইটারে সকলকে রাজ্যে শান্তি বজায় রাখার আর্জি জানান।  দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।                    

আরও পড়ুন :

দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দাম ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial



 

 

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget