এক্সপ্লোর

Hathras Satsang Stampede: মরা ভাগ্নিকে বাঁচানোর ভান করে জেল খেটেছিলেন, 'ভোলেবাবা'র কীর্তি শুনলে চমকে যাবেন

Hathras News : ,সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠায় আগ্রা পুলিশ। জেল থেকে বেরিয়ে বাবার উত্থান শুরু হয়।

নয়া দিল্লি : ভয়াবহ। মর্মান্তিক। পুণ্য সংগ্রহ করতে গিয়ে বেঘোরে মারা গেল ১২১ জন। হাথরাসে গডম্যান ভোলেবাবার সৎসঙ্গ নামক সমাবেশে পায়ে পিষে মৃত্যুর ঘটনা নড়িয়ে দিয়েছে সারা দেশকে।  দুর্ঘটনার  তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ  পুলিশ। কিন্তু তারপর সেই ধর্মগুরু যে গেলেন কোথায়, তা কেউ জানে না।  

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে বেরিয়ে আসছে এই জনপ্রিয় ভোলেবাবার অন্ধকার কাজ কর্মের ইতিহাস। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নসহ আরও পাঁচটি গুরুতর মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর, দাবি টিভিনাইন হিন্দতে প্রকাশিত প্রতিবেদনে। ধর্মগুরু ভোলে বাবা এর আগেও  জেলে গিয়েছেন। পুলিশের দাবি, ২৪ বছর আগে, ২০০১ সালে নিজের ভাগ্নি মারা যাওয়ার পর তাঁকে বাঁচানোর ভান করেছিলেন সুরজপাল ওরফে ভোলে বাবা। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠায় আগ্রা পুলিশ। জেল থেকে বেরিয়ে বাবার উত্থান শুরু হয়। উত্তরপ্রদেশের এটায় বাহাদুরনগরে নিজের গ্রামেই নারায়ণ হরি চ্যারিটেবল ট্রাস্টের নামে বড় আশ্রম খুলে ফেলেন সুরজপাল। হয়ে ওঠেন গডম্যান।

ভোলে বাবার বৈভব চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। বাবার কনভয়ে ৩০টিরও বেশি দামি গাড়ি রয়েছে। তাঁকে ঘিরে থাকেন মহিলা নিরাপত্তারক্ষীরা। বাবার বাহিনীতে রয়েছে তাগড়াই চেহারার পুরুষ নিরাপত্তারক্ষীও। স্যুটেড-বুটেড থাকা ভোলে বাবার আলাদা ব্র্যান্ড ইমেজ তৈরি করে করেছিল।  

এই ধর্মগুরুর আসল নাম সুরজ পাল সিং। সাধু হওয়ার আগে ভোলে বাবা পুলিশ বিভাগে কনস্টেবল পদে চাকরি করতেন বলে দাবি করতেন। ১৯৯০ সালে তিনি পুলিশের চাকরি ছেড়ে দেন। গুঞ্জন , তখন এই লোকটিকে কোনও কারণে জেল খাটতে হয়। তারপর ছাড়া পেয়ে তিনি নাম পরিচয় বদলে ফেলেন। একেবারে আধ্যাত্মিক গুরু হয়ে ওঠেন। 

স্বঘোষিত ভোলে বাবা আবার বাবা সাকার হরি নামেও পরিচিত। ২৬ বছর ধরে একটু একটু করে পসার জমিয়েছেন সাধু বাবা। এখন তার দাপট এতটাই বেশি যে, সূত্রের খবর বড় বড় নেতারাও তাঁর দরবারে হাজির হন। 

এই ভোলে বাবা সম্পর্কে আবার কোনও কোনও ভক্তের দাবি তিনি ভারতের গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। পরে  তাঁর নাম পরিবর্তন করেন। ভোলে বাবার অনুসারীরা তাঁকেই ভগবান মনে করে।তাঁদের বিশ্বাস, ভোলেবাবাকে দর্শন মনে  ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ । উত্তরপ্রদেশ ছাড়াও  হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে রয়েছে এই ধর্মগুরুরল লক্ষাধিক ভক্ত। 

বারবার নিয়ম ভাঙার ইতিহাস আছে এই ধর্মগুরুকে ঘিরে। আর পাঁচজন ধর্মগুরুর মতো গেরুয়া নয়,ভোলে বাবা সবসময় সাদা জামা-সাদা প্য়ান্ট কখনও সাদা পাজামা সাদা পাঞ্জাবী আবার কখনও সাদা স্য়ুট পরেন। এর আগে করোনাকালে নিয়মের তোয়াক্কা না করে, করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল ভক্ত সমাবেশ করেছিলেন এই ভোলেবাবা। দেশের নিয়মকানুন এই ভোলেবাবা তোয়াক্কা করেন না মোটেই। ২০২২ সালে করোনার সময় নিষেধাজ্ঞা ভেঙে তাঁর বিরুদ্ধে সৎসঙ্গের আয়োজনের অভিযোগ উঠেছিল। সেই সময় যেখানে ৫০ জনের বেশি জমায়েত ছিল সারা দেশে নিষিদ্ধ, সেখানে তাঁর সৎসঙ্গে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ । ফারুখাবাদ জেলায় মাত্র ৫০ জনের উপস্থিতির অনুমতি নিয়ে  ৫০ হাজারেরও বেশি ভক্ত নিয়ে সমাবেশ করেছিলেন সূরজলাল ওরফে ভোলেবাবা। এই নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget