এক্সপ্লোর

Heart Attack : গত কয়েকদিনে হুহু করে হার্ট অ্যাটাকে মৃত্যু, জীবনের ভয়ে হাসপাতালে বেনজির ভিড়, মাঝ রাত থেকে লাইন

Heart Attack Panic: আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে, বহু মানুষ, তড়িঘড়ি ছুটছেন হাসপাতালে।  হাজার হাজার মানুষ হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন।

বেঙ্গালুরু: কর্ণাটকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একের পর এক। মৃতদের বেশির ভাগই মধ্যবয়সী। কেউ কেউ ২০ কোঠায়। এই ঘটনায় রাতারাতি ঘুম উড়েছে কর্ণাটকের মানুষের।  এই পরিস্থিতিতে তীব্র হয়েছে নানা জল্পনা । জনসাধারণের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে, বহু মানুষ, তড়িঘড়ি ছুটছেন হাসপাতালে।  হাজার হাজার মানুষ হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন।

হাসপাতালে  আতঙ্কিতদের ভিড় 

এক নজিরবিহীন ছবি ধরা পড়েছে মহীশূরের জনপ্রিয় জয়দেব হাসপাতালে। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বহির্বিভাগের রোগীদের লাগামছাড়া ভিড়। কেউ কেউ মাঝ রাত থেকে অপেক্ষা করছেন ডাক্তার দেখানোর জন্য। প্রত্যেকেই নিজেদের হার্টের অবস্থা নিয়ে নিশ্চিত হতে চাইছেন। 

কী বলছেন চিকিৎসকরা              

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর,কর্ণাটকের হাসান জেলায় , তরুণদের মধ্যে হঠাৎ হৃদরোগ বৃদ্ধি পেয়েছে। কয়েক ঘণ্টার পর একের পর এক মানুষের মৃত্যু হয়েছে। হঠাৎ করে হার্ট অ্যাটাকে মৃতের সংখ্যা বৃদ্ধির ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। মহীশূরের জয়দেব হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ কে এস সদানন্দ জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন সংবাদ মাধ্যমে।  তাঁর ধারণা, সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন দেখে অনেকেই বিভ্রান্ত। মানুষ আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটে আসছেন। কিন্তু ডাক্তারবাবুর মতে, জয়দেব হাসপাতালে একবার পরীক্ষা করিয়ে নিলেই সমস্যার সমাধান হবে না। তাঁর পরামর্শ,  নিকটবর্তী যে কোনো হাসপাতালে হৃদরোগ পরীক্ষা করানো হোক। তবে শুধুমাত্র হৃদয়ের স্বাস্থ্য পরীক্ষাই সমাধান নয়। জীবনযাত্রায় পরিবর্তন আনা প্রয়োজন। সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। নিয়মিত ব্যায়াম অপরিহার্য। হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, যদি এত লোক শুধু অযথা আতঙ্কিত হয়ে ছুটে আসেন, তাহলে যাঁদের সত্যিই গুরুতর সমস্যা আছে, তারা অসুবিধেয় পড়বেন। হাসপাতাল এত জনকে পরিষেবা দিতে পারবে না। 

রিপোর্ট বলছে, গত মাসে ৪০ দিনের মধ্যে এই রাজ্যের হাসানে ২৩ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপরই হাসপাতালে হাসপাতালে হার্টের চেক আপের জন্য রোগীদের ভিড় বাড়ছে।  বেঙ্গালুরুর জয়দেব হাসপাতালে রোগীর সংখ্যা ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন,ক্রমবর্ধমান উদ্বেগের কারণে হাসান এবং আশেপাশের জেলা থেকে অনেক লোক সতর্কতামূলক পরীক্ষার জন্য আসছেন।                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Nayna Bandhyapadhyay : তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget