এক্সপ্লোর

চিনের ওপর নজর রাখতে প্যাঙ্গং লেকে হাই স্পিড ইন্টারসেপ্টর বোট পাঠাচ্ছে ভারত

লেকে সমরসজ্জা বাড়াচ্ছে চিন, তবে চুপ করে বসে নেই ভারতও

লাদাখ: সীমান্তে চিনের গতিবিধির ওপর নজর রাখতে পূর্ব লাদাখের প্যাঙ্গং সো-তে প্রায় ১ক ডজন হাই স্পিড ইন্টারসেপ্টর বোট পাঠানোর সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক।

গতমাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চিনা সেনারা। দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। সেই থেকে সীমান্তে বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় লাগাতার সামরিক বহর বাড়িয়ে চলেছে চিন।

যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় সামরিক প্রস্তুতিতে কোনও কসুর করছে না ভারত। আর তারই অঙ্গ হিসেবে কৌশলগতভাবে গুরিত্বপূর্ণ অঞ্চল এই প্যাঙ্গং হৃদে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সূত্রের খবর, ২০১২-১৩ সাল থেকেই প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত প্যাঙ্গং সো-তে নজরদারি চালানোর জন্য ১৭টি কুইক রিয়্যাকশন টিম (কিউআরটি) মোতায়েন করেছে ভারত।

কিন্তু, বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে বাহিনীর উপস্থিতি আরও বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে। প্যাঙ্গং হৃদ জুড়ে টাইপ-৯২৮বি প্যাট্রলিং বোট নিয়ে দাপিয়ে বেড়ায় চিনা সেনা। ভারতের হাল্কা বোটের তুলনায় এগুলি বেশি শক্তিশালী।

ফলে, প্যাঙ্গং লেকে প্যাট্রলিং করার ক্ষেত্রে ভারতীয় সেনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই দ্রুত অধিকমাত্রায় হাই স্পিড ইন্টারসেপ্টর বোট মোতায়েন করার ভাবনা আসে।

তবে, সেনার এক সূত্রে জানিয়েছে, লাদাখে ওই বোটগুলিকে পাঠানো অতটাও সহজ কাজ হবে না। কারণ, স্বাভাবিকভাবেই এতটা অধীক উচ্চতায় বোট নিয়ে যেতে পরিবহণে সমস্যা রয়েছে।

সম্ভবত, বোটগুলিকে সি-১৭ গ্লোবমাস্টার-৩ বিমানের মাধ্যমে লেহ্ পর্যন্ত নিয়ে যেতে হবে। সেখান থেকে আবার প্যাঙ্গং পর্যন্ত সড়কপথে নিয়ে যেতে হবে। যা বেশ সময়সাপেক্ষ।

কেন্দ্রীয় সূত্রের দাবি, বর্তমানে ১৩৪ কিমি দীর্ঘ প্যাঙ্গং লেকের দুই-তৃতীয়াংশই চিনের দখলে। এটা নিয়ে দুদেশের মধ্যে তীব্র বিবাদ চলছে। কারণ, চিনা সেনার বাধায় ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৮ অঞ্চলের মধ্যে প্যাট্রলিং করতে পারছেন না ভারত। ওই এলাকা নিজেদের বলে দাবি করে বেশ কিছু কাঠামো গড়ে তুলেছে চিন।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget