এক্সপ্লোর

অনার কিলিং? পাকিস্তানের পঞ্জাবে পিসিকে গুলি করে খুন ৯ বছরের ছেলের!

জনৈক পুলিশ অফিসার বলেন, ছেলেটির বাবা তাকে বন্দুক চালাতে শিখিয়েছিল। পরিবারের লোকজনই ওকে পিসির ওপর গুলি চালাতে বলেছিল বলে মনে হয়। অপরাধে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে তার বাবা, বাড়ির বাকিদের।

লাহৌর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক গ্রামে পিসিকে গুলি করে খুন করল ৯ বছরের ছেলে! লাহৌর থেকে প্রায় ২০০ কিমি দূরে সারগোদায় চক ১০৪-এসবি গ্রামের ঘটনাটি পরিবারের সম্মান রক্ষার্থে খুন বা অনার কিলিং বলে সন্দেহ পুলিশের। ছেলেটিকে তার বাড়ির লোকজনই পিসিকে মারতে তার ওপর গুলি চালাতে শিখিয়েছিল বলে পুলিশের দাবি। নিহত ৩০ বছরের মহিলা প্রায় ১০ বছর আগে পরিবারের অমতে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলেন। প্রথমে আপত্তি থাকলেও পরে বাড়ির মেয়ের এই বিয়ে মেনে নেয় পরিবারটি। দিনকয়েক আগে তিন সন্তানের মা ওই মহিলা পারিবারিক অনুষ্ঠান উপলক্ষ্যে মামাবাড়িতে এলে সবার সামনেই সেখানে তাঁকে গুলি করে ৯ বছরের ভাগ্নে। ঘটনাস্থলেই মহিলা মারা যান বলে জানিয়েছে পুলিশ। বলেছে, ঘটনার পরই পালিয়ে যায় কিশোর, তার পরিবারের লোকজন। জনৈক পুলিশ অফিসার বলেন, ছেলেটির বাবা তাকে বন্দুক চালাতে শিখিয়েছিল। পরিবারের লোকজনই ওকে পিসির ওপর গুলি চালাতে বলেছিল বলে মনে হয়। অপরাধে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে তার বাবা, বাড়ির বাকিদের। পাকিস্তানে পরিবারের সম্মানার্থে খুন হয় আকছারই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর তথ্য, প্রতি বছর হাজারের বেশি মেয়েকে পাকিস্তানকে মেরে ফেলা হয় পরিবারের ‘মান’ রক্ষার নামে। সমাজের চোখে গ্রহণযোগ্য না হওয়া সম্পর্কে জড়ানো, খোলামেলা পোশাক-আশাক পরা বা তথাকথিত অনৈতিক কাজকর্মে সামিল হওয়া-এগুলিকে পরিবারের মান-মর্যাদাহানিকর বলে ধরা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget