এক্সপ্লোর

IAF Plane Crash: দুর্ঘটনার মুখে বায়ুসেনার ফাইটার জেট! কেমন আছেন চালক?

Mig 29 Crash: mig-29 দুর্ঘটনার মুখে পড়েছে। সোমবার রাতে বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় ভেঙে পড়ে সেটি।

রাজস্থান: সোমবার রাজস্থানের বারমেরে বড়সড় দুর্ঘটনায় পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এদিন সন্ধেয় রাজস্থানে বারমের উত্তরলাই ঘাঁটির কাছে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যদিও সূত্রের খবর, দুর্ঘটনা ঘটলেও বিমানের চালক নিরাপদ রয়েছেন। অনুশীলনের সময় দুর্ঘটনায় পড়ে ভারতীয় বায়ুসেনার এই বিমান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগেই সেখান থেকে চালক বেরিয়ে যেতে পেরেছেন। আগুন লেগে যায় বিমানটিতে। এবিপি লাইভ সূত্রের খবর, যুদ্ধবিমানটি আবাসিক এলাকা থেকে দূরে ভেঙে পড়েছিল। সোমবার সন্ধের পরে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারমেরের কালেক্টর নিশান্ত জৈন, এসপি নরেন্দ্র সিং মীনা এবং জেলার প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে, যে যুদ্ধবিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটি একটি মিগ-২৯। 

IAF-এর তরফে X পোস্টে জানানো হয়েছে, বারমের সেক্টরে রুটিন রাত্রিকালীন অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে। MIG-29 এ একটি গুরুতর যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ফলে বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যায় বিমানচালক। তিনি সুরক্ষিত রয়েছেন। এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে X হ্যান্ডেলে করা ওই পোস্টে জানিয়েছে IAF

 

পিটিআইকে বারমেরের এসপি নরেন্দ্র মীনা জানিয়েছেন, সোমবার রাতে বারমেরে এই দুর্ঘটনা ঘটে। ঘনবসতি এলাকা থেকে দূরে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যন্ত এলাকায় হওয়ায় সেখানে পৌঁছয়নি দমকল বিভাগ।                

এর আগে জুনে নাসিকে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি Sukhoi-30 MKI ফাইটার জেট। সেই ঘটনাতেও প্রাণে বেঁচেছিলেন ২ চালক।                             

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sukhendu Sekhar Roy: 'পড়ল মিডল স্ট্যাম্প, এবার কী?' TMC সাংসদের পোস্টে কী ইঙ্গিত?

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget