এক্সপ্লোর

IB Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ করবে স্বরাষ্ট্র মন্ত্রক, কত শূন্যপদ রয়েছে?

Jobs And Recruitments: যাঁরা আবেদন করবেন তাঁদের সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন (ম্যাট্রিকুলেশন বা সমতুল্য কোনও পরীক্ষা) পাশ করতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে।

IB Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) অর্থাৎ আইবি (IB)- তে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই নিয়োগ করা হবে। মোট ৬৭৭টি শূন্যপদ রয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সিকিউরিটি অ্যাসিসট্যান্ট (এসএ)- মোটর ট্রান্সপোর্ট (ড্রাইভার) এবং মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস)- এই পদে নিয়োগ করা হবে। ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in- এখানে গিয়ে অনলাইন আবেদন জানাতে পারবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তার নাম IB SA and MTS exam। সারা ভারত জুড়ে হবে পরীক্ষা। যদিও পরীক্ষার তারিখ এখনও প্রকাশ করা হয়নি। 

কোথায় কত শূন্যপদ

মোট ৬৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে ইন্টেলিজেন্স ব্যুরোতে। এর মধ্যে ৩৬২টি শূন্যপদ রয়েছে সিকিউরিটি অ্যাসিসট্যান্ট-মোটর ট্রান্সপোর্টে পদের জন্য। অন্যদিকে বাকি ৩১৫টি শূন্যপদ রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য। লেভেল ৩- এর ক্ষেত্রে বেতন হতে পারে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে। 

কীভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে

  • টায়ার ১- অবজেক্টিভ পরীক্ষা 
  • টায়ার ২- ডেসক্রিপটিভ পরীক্ষা 
  • স্থানীয় বা আঞ্চলিক ভাষার পরীক্ষা হবে সিকিউরিটি অ্যাসিসট্যান্ট পদের জন্য
  • সবশেষে হবে ইন্টারভিউ পর্ব 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন, বয়সসীমা কতে হতে হবে 

যাঁরা আবেদন করবেন তাঁদের সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন (ম্যাট্রিকুলেশন বা সমতুল্য কোনও পরীক্ষা) পাশ করতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে। সিকিউরিটি অ্যাসিসট্যান্ট/এক্সিকিউটিভ পোস্টের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর। অন্যদিকে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। 

অ্যাপ্লিকেশন ফি

অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং ইকোনমিকালি উইকাল সেকশনের প্রার্থীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে। 

এবার দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে আবেদন জানাবেন ইন্টেলিজেন্স ব্যুরোতে যুক্ত হওয়ার জন্য

  • প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in এখানে যেতে হবে
  • হোমপেজে আইবি অপশনে ক্লিক করতে হবে
  • একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে। এবার লগইন আইডি ও পাসওয়ার্ড পাওয়ার জন্য নিজেকে রেজিস্টার করুন
  • ইমেল বা ফোন নম্বরে যে আইডি, পাসওয়ার্ড আসবে তা দিয়ে লগইন করুন
  • এবার অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে পড়ে নিয়ে দেখেশুনে পূরণ করতে হবে
  • এরপর ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যে ফরম্যাট এবং সাইজে বলা হয়েছে তা আপলোড করতে হবে এবং দিতে হবে আপনার সইও।
  • এবার ক্যাটেগরি অনুসারে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার পালা। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে এই টাকা দিতে হবে। 
  • সবশেষে ইজের সুবিধার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিয়ে রাখুন, ভবিষ্যতেও কাজে লাগতে পারে। 

আরও পড়ুন- কলকাতার এই সংস্থায় হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget