এক্সপ্লোর

ICMR: ‘টিকার ককটেল নয়, বুস্টার ডোজ হতে হবে একই সংস্থার’, জানাল আইসিএমআর

Vaccine Cocktail: কোভিশিল্ড নিয়ে থাকলে, বুস্টার ডোজও হবে কোভিশিল্ড, জানাচ্ছে আইসিএমআর

নয়া দিল্লি: টিকার ককটেল ঘোষণা হতেই নানা মুনির নানা মত চলছিল দেশে। ভ্যাকসিন ককটেল কতটা কার্যকর তা নিয়ে প্রশ্নও ওঠে। এই আবহে আইসিএমআরের ডিজি বলরাম ভার্গভ জানালেন, ‘আগে কোভ্যাক্সিন নেওয়া হলে, বুস্টার ডোজও নিতে হবে কোভ্যাক্সিন। কোভিশিল্ড নিয়ে থাকলে, বুস্টার ডোজও হবে কোভিশিল্ড’। 

কেউ কেউ আশঙ্কা করছেন, প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ যদি ভুলক্রমে দুটি আলাদা ভ্যাকসিনের হয়, তাহলে কী হবে !! ককটেল ভ্যাকসিন কি আদৌ উপকারী ? নাকি বিপদ ভারী? এ বিষয়ে এর আগে ডা. দীপ্তেন্দ্র সরকার এবিপি লাইভকে জানিয়েছিলেন, মিক্স অ্যান ম্যাচ ভ্যাকসিন নেওয়ার ফল যদি ভাল হয়, তাহলে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ট্রেন্ড এই মুহূর্তে চালু করা বিপজ্জনক হতে পারে। যদিও স্ফুটনিকের ক্ষেত্রে দুটি ডোজ, দুই রকমের। তাই এই ভ্যাকসিনের ক্ষেত্রে ককটেল করা সম্ভবত সম্ভব হবে না। 

এদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে বাড়ল ৫৫%। ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ছাড়াল আক্রান্তর সংখ্যা। গত ৮ দিনে দেশে ৬ গুণেরও বেশি সংক্রমণ। সংক্রমণের হার দশমিক ৭৯ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ পার। সংক্রমণের হারে মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। দেশের ২৮ জেলার পরিস্থিতি সবথেকে ভয়াবহ। ১০ শতাংশের উপরে সংক্রমণের হার দেশের ২৮ জেলায়। 

অন্যদিকে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা পাঁচ থেকে সাতদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কারও পরপর তিনদিন জ্বর না এলে সাতদিন আইসোলেশনে থাকলেই হবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও করোনা আক্রান্তদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকারই পরামর্শ দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক এই বার্তা দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিমের আধিকারিক আবদি মাহমুদ জানিয়েছেন, প্রতিটি দেশে ওমিক্রন বা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট দেশগুলির সরকার কোয়ারেন্টিন বা হোম আইসোলেশবনের সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যে দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা কম, সেই দেশগুলিতে ১৪ দিনের কোয়ারেন্টিনই রাখা উচিত। কারণ, তাহলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে যে দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেই দেশগুলি সাতদিনের হোম আইসোলেশনের ব্যবস্থা করতেই পারে। কারণ, সেই দেশগুলির স্বাস্থ্যব্যবস্থা চালু রাখতে হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget