এক্সপ্লোর

ICSE and ISC syllabus 2022: আইসিএসই এবং আইএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমানোর সিদ্ধান্ত বোর্ডের

সিআইএসসিই-র অফসিয়াল ওয়েবসাইট cisce.org এই ঠিকানায় গিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন পড়ুয়ারা।

নয়াদিল্লি: করোনা আবহে এখন অনলাইন ক্লাসই ভরসা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের উপর লেখাপড়ার চাপ কমাতে আইসিএসই এবং আইএসসি-র সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট। সিআইএসসিই-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানো হয়েছে। সিআইএসসিই-র অফসিয়াল ওয়েবসাইট cisce.org এই ঠিকানায় গিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন পড়ুয়ারা।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই আইসিএসই এবং আইএসসি-র সিলেবাস কমানো হবে বলে ঠিক করা হয়েছে। তবে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, লেখাপড়ার মানের সঙ্গে কোনও আপস করা হবে না। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কমানো হয়েছে সিলেবাস। গতকাল, দুটি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। ইংরাজি সহ আর কোন কোন বিষয় থেকে সিলেবাস কমানো হচ্ছে তা বলা হয়েছে। তবে কোন কোন অংশ বাদ দেওয়া হবে তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে। সিআইএসসিই-র অফসিয়াল ওয়েবসাইটে বিষয়ের নাম জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বোর্ড।

আইসিএসই-র ক্ষেত্রে কোন কোন বিষয়ে সিলেবাস কমানো হলো?

বোর্ড জানিয়েছে, ইংরাজি ও ভারতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অর্থনীতিবিদ্যা, কমার্শিয়াল স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিকস অ্যাপ্লিকেশন, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, হোম সায়েন্স, শারীরবিদ্যা, যোগাসনের একাধিক অংশ কমানো হচ্ছে।

আইএসসি-র ক্ষেত্রে কোন কোন বিষয়ে সিলেবাস কমানো হলো?

ইংরাজি ও ভারতীয় ভাষা সহ ইতিহাস, ভূগোল, অ্যাকাউন্টস, কমার্স, অর্থনীতিবিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনলজি, পরিবেশবিদ্যার বিভিন্ন অংশ কমানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

দশম এবং দ্বাদশের একাধিক বিষয়ে সিলেবাস কমানো নিয়ে পর্যালোচনা করছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিষয়ের কোন কোন অংশ বাদ দেওয়া হল তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। দেশের সব স্কুলেই এই সিলেবাস মেনে পঠনপাঠনের নির্দেশ দিয়েছে বোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Blog: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget