এক্সপ্লোর

Corona at IIT Madras: করোনার থাবা মাদ্রাজ আইআইটি-তে, আক্রান্ত ৬৬ পড়ুয়া, ক্যাম্পাসে জারি লকডাউন

বিবৃতি জারি করে মাদ্রাজ আইআইটি জানিয়েছে, ১০ শতাংশ আবাসিককে হস্টেলে থাকতে দেওয়া হবে। ৬৬ পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসার পর প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়েছে।

চেন্নাই: এবার মারণ করোনাভাইরাস থাবা বসাল মাদ্রাজ আইআইটিতে। করোনায় আক্রান্ত হলেন ৬৬ জন পড়ুয়া। আর তাই বন্ধ করা হল ডিপার্টমেন্ট, ল্যাব, লাইব্রেরি। সীমিত সংখ্যক আবাসিককে জায়গা থাকতে দেওয়া হবে হস্টেল। আক্রান্তদের সংস্পর্শে আসা ৭০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বিবৃতি জারি করে মাদ্রাজ আইআইটি জানিয়েছে, ১০ শতাংশ আবাসিককে হস্টেলে থাকতে দেওয়া হবে। ৬৬ পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসার পর প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। যারা হস্টেলে আছেন তাঁদের প্যাকেটজাত খাবার দেওয়া হবে। পড়ুয়া, গবেষক, শিক্ষকদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কতজন গবেষক, প্রোজেক্ট কর্মী ল্যাবে কাজ করতে পারবে তার নিয়মবিধি জারি করা হয়েছে। যেসব গবেষকরা তাড়াতাড়ি বাড়ি যেতে চেয়েছিলেন, তাঁদের সেই অনুমতি দেওয়া হল। একই নিয়ম প্রযোজ্য প্রোজেক্ট কর্মীদের ক্ষেত্রে। যতদিন পর্যন্ত না তাঁদের হস্টেলে থাকার বা ল্যাবে ঢোকার অনুমতি মিলছে, ততদিন পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকবে। স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণান জানান, করোনা আক্রান্ত ছাত্রছাত্রীরা এখন ভাল আছেন। তাঁর কথায়, পড়ুয়ারা কোয়ারেন্টাইনে আছেন। তাঁদের শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেক ভাল। অযথা চিন্তা করার কোনও কারণ নেই। সারা রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিক। ক্যাম্পাসকে বর্তমানে সাময়িক লকডাউনে রাখা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে রয়েছে ৭৭৪ জন পড়ুয়া। আক্রান্ত পড়ুয়ারা কৃষ্ণা ও যমুনা হস্টেলের আবাসিক। তামিলনাড়ুর অন্যতম হটস্পট ছিল রাজধানী চেন্নাই। বর্তমানে কমেছে আক্রান্তের সংখ্যা। রবিবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৯৫। চেন্নাইতে আক্রান্ত হয়েছেন ৩৪০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ। অ্যাক্টিভ কেস ১০ হাজার ১১৫।

সেরা শিরোনাম

Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget