এক্সপ্লোর

Independence Day 2023 : ১৮০০ 'বিশেষ অতিথি', সেল্ফি পয়েন্ট ; স্বাধীনতা দিবস উদযাপনে বড় পরিকল্পনা কেন্দ্রের

Selfie Point : থাকছে সেল্ফি পয়েন্ট। বিভিন্ন প্রকল্পকে যা উৎসর্গ করা হবে। এছাড়া সরকারি উদ্যোগের কথাও তুলে ধরা হবে এই পয়েন্টের মাধ্যমে

নয়াদিল্লি : প্রথা মেনে এবারও ১৫ অগাস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। ভাষণ দেবেন জাতীর উদ্দেশে। আর এসব কিছু হবে ১৮০০ 'বিশেষ অতিথি'-র উপস্থিতিতে। সরকারের 'জন ভাগিদারি' উদ্যোগের অংশ হিসাবে। যাতে জনগণ প্রশাসনের অন্তর্ভুক্ত হতে উৎসাহ বোধ করেন। 

কিন্তু, কারা রয়েছেন এই 'বিশেষ অতিথি'-র তালিকায় ?

লাল কেল্লায় 'বিশেষ অতিথি' হিসাবে আমন্ত্রিত থাকছেন- গ্রামের সরপঞ্চ, কৃষক উৎপাদনকারী সংগঠন প্রকল্পের প্রতিনিধিরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার উপভোক্তা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণকর্মীরা, খাদি কর্মীরা এবং সীমান্তের রাস্তা নির্মাণের কাজে যাঁরা যুক্ত, অমৃত সরোবর ও হর ঘর জল যোজনার কর্মীরা এবং প্রাথমিক স্কুলের শিক্ষক, নার্স ও জেলের থাকছেন এই তালিকায়।

থাকছে সেল্ফি পয়েন্ট। বিভিন্ন প্রকল্পকে যা উৎসর্গ করা হবে। এছাড়া সরকারি উদ্যোগের কথাও তুলে ধরা হবে এই পয়েন্টের মাধ্যমে। রাজধানীর ১২টি জায়গায় এই সেল্ফি পয়েন্ট বসানো হবে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, 'স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অনলাইনে সেল্ফি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত MyGov পোর্টালে এর আয়োজন করা হবে। এই ১২টি সেল্ফি পয়েন্টের মধ্যে থেকে একটি বা তার বেশি সেল্ফি নেওয়ার যেন মানুষকে উৎসাহিত করা হবে। পরে  MyGov প্ল্যাটফর্মে তা আপলোড করে প্রতিযোগিতার অংশ হতে হবে। প্রত্যেকটি পয়েন্ট থেকে একজন করে বিজেতাকে বেছে নেওয়া হবে। অর্থাৎ ১২ জন বিজেতাকে অনলাইন সেল্ফি প্রতিযোগিতার ভিত্তিতে বেছে নেওয়া হবে। বিজেতাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।'

এবছর লালকেল্লায় সমন্বয় সাধনে থাকছে ভারতীয় সেনা। বিবৃতিতে বলা হয়েছে, মেজর নিকিতা নায়ের ও মেজর জসমিন কৌর প্রধানমন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলনে সহায়তা করবেন। 

প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার সঙ্গে সঙ্গে ভারতীয় বায়ুসেনার Advanced Light Helicopters Mark-III ধ্রুব থেকে পুষ্পবৃষ্টি করা হবে। এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশাল মিডিয়া হ্যান্ডেলে নিজের প্রোফাইল পিকচার পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী। তেরঙ্গা দেওয়া হয়েছে তাঁর প্রোফাইল পিকচারে।

এর পাশাপাশি তিনি দেশবাসীর কাছেও আবেদন জানিয়েছেন, তাঁরাও যেন নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ডিসপ্লে পিকচার পাল্টে নেন। অভিনব এই উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget