এক্সপ্লোর

আর্জি পাকিস্তানের, ইমরানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ভারতের

আকাশসীমা দিয়ে ভিভিআইপি-র বিমানের উড়ানের ক্ষেত্রে পাকিস্তানের অনুমতি না দেওয়ার বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক বলেছিল, পাকিস্তান এক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম পালনে অস্বীকার করছে। বিষয়টি আন্তর্জাতিক অসামরিক পরিবহণ সংগঠনের কাছেও উত্থাপন করেছিল ভারত।

নয়াদিল্লি: আসন্ন শ্রীলঙ্কা সফরের যাওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল ভারত সরকার। সূত্র মারফৎ এমনটাই জানানো হয়েছে। দুদিনের সরকারি সফরে আজই শ্রীলঙ্কায় পৌঁছবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটাই পাক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম শ্রীলঙ্কা সফর।

ইমরানের বিমানের জন্য ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল পাকিস্তান। সেই আবেদন মঞ্জুর করেছে ভারত। কেন্দ্রের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর সম্পর্কের তিক্ততার কারণে পাকিস্তান দুইবার ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছিল।

২০১৯-এ সেপ্টেম্বরে আমেরিকা ও অক্টোবরে সৌদি আরব সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান।

আকাশসীমা দিয়ে ভিভিআইপি-র বিমানের উড়ানের ক্ষেত্রে পাকিস্তানের অনুমতি না দেওয়ার বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক বলেছিল, পাকিস্তান এক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম পালনে অস্বীকার করছে। বিষয়টি আন্তর্জাতিক অসামরিক পরিবহণ সংগঠনের কাছেও উত্থাপন করেছিল ভারত।

উল্লেখ্য শ্রীলঙ্কা এর আগে ইমরানের কলম্বো সফরের সময় প্রস্তাবিত সংসদে ভাষণের কর্মসূচী বাতিল করেছিল।

কোভিড-১৯ অতিমারির পরবর্তী পর্বে প্রথম কোনও দেশের প্রধান হিসেবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ইমরান। সফরে তাঁর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপক্ষ, প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষ ও বিদেশমন্ত্রী গুণওয়ার্ধনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget