এক্সপ্লোর

India-Canada Relations: নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা, নির্দেশিকা জারি করল ভারত-কানাডা

India vs Canada: কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয় সে দেশের নাগরিকদের জন্য।

নয়াদিল্লি: খালিস্তানপন্থী শিখ নেতার মৃত্যুতে সংঘাত চরমে। সেই আবহে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল দুই দেশই। বুধবার প্রথমে ভারতে থাকা নিজেদের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে কানাডা সরকার। এর পর দিল্লির তরফে কানাডায় থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করা হল। ভারতে হামলার সম্ভাবনা রয়েছে বলে কানাডীয়দের সতর্ক করল সে দেশের সরকার। ভারতীয়দের কানাডা যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ দিল্লির। (India-Canada Relations)

কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয় সে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়, 'ভারতে থাকলে এই মুহূর্তে সতর্ক হয়ে যান, কারণ দেশ জুড়ে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে।  এই মুহূর্তে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। সর্বদা সতর্ক থাকুন। খবরে চোখ রাখুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন'। (India vs Canada)

খুব প্রয়োজন না থাকলে এই মুহূর্তে ভারতে যাওয়ার প্রয়োজন নেই বলেও নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। নির্দেশিকায় বলা হয়, 'আপনাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে। ওই দেশে, ওই উপমহাদেশে পারিবারিক, ব্যবসা বা অন্য কাজে যাওয়া আদৌ প্রয়োজন কিনা, ভেবে দেখুন। আর যদি চলে গিয়ে থাকেন, থাকা দরকার কিনা বিবেচনা করুন। খুব প্রয়োজন না থাকলে অবিলম্বে চলে আসুন'।

আরও পড়ুন: India Canada Relations: কানাডায় ৯টি বিচ্ছিন্নতাকামী সংগঠন, সন্ত্রাসী সংগঠনগুলিকে সরাসরি মদত, সুর চড়াল ভারত

এর পরই, বুধবার দিল্লির তরফে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, ‘কানাডায় এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট হিংসা এবং অপরাধের বৃদ্ধি চোখে পড়ছে। যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, সকলকে সতর্ক করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় কূটনীতিক এবং কিছু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে নিশানা করা হয়েছে,যাঁরা ভারতবিরোধী কার্যকলাপের সমর্থক নন। তাই ভারতীয়দের এই মুহূর্ত কানাডা যাওয়া থেকে বিরত থাকা উচিত’।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget