এক্সপ্লোর

India-Canada Relations: একদিন আগেই NIA তালিকায় নাম, রাত গড়াতেই কানাডায় গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাফিয়া

India Canada Tensions: কানাডার উইনিপেগে সুখার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: কানাডায় এবার খুন হলেন মাফিয় সুখদুল সিংহ ওরফে সুখা দুনেকে। সে দেশে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সুখা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। কানাডা নিবাসী মাফিয়া অর্শদীপ সিংহ ওরফে অর্শ দালার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সুখা। পঞ্জাবের মোগার দবিন্দর বামবিহা গ্যাংয়ের সদস্য ছিলেন তিনি। (India-Canada Relations)

কানাডার উইনিপেগে সুখার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী ঘটেছে, এখনও স্পষ্ট নয়। গত ১৯ জুন সারি-তে খালিস্তানি জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরও একই রকম গোষ্ঠী সংঘর্ষে নিহত হন বলে সামনে আসে। হরদীপের শরীরে ১৫টি গুলি লেগেছিল। জাল নথিপত্র বানিয়ে ২০১৭ সালে পঞ্জাব থেকে পালিয়ে যান সুখা। সংঘাতের আবহে বুধবার যে 'ওয়ান্টেড' তালিকা প্রকাশ করে জাতীয় তদন্তকারী সংস্থা, তাতেও নাম ছিল সুখার। (India Canada Tensions)

NIA তালিকায় আরও যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন-

১) অর্শদীপ সিংহ

২) চরণজিৎ সিংহ

৩) গুপিন্দর সিংহ

৪) লখবীর সিংহ

৫)রমনদীপ সিংহ

৬) সৎবীর সিংহ,

৭) স্নোভার ধিলোঁ

৮) সুখদুল সিংহ

আমেরিকায় রয়েছেন-

১)অমৃতবল

২) আনমোল বিষ্ণোই

৩) দরমনজিৎ সিংহ

৪) গৌরব পাটিয়াল

৫) গুরজন্ত সিংহ

৬) হরজোত সিংহ

৭)কর্ণবীর সিংহ

৮) রাকেশকুমার

৯) রশপাল সিংহ

১০)সত্যেন্দ্রজিৎ সিংহ

অস্ট্রেলিয়ায় রয়েছেন-

১) গুরজন্ত সিংহ

পাকিস্তানে রয়েছেন-

১) হরবিন্দর সিংহ সাঁধু

মালয়েশিয়ায় রয়েছেন-

১) জ্যাকপাল সিংহ

হরদীপের  মৃত্যু নিয়ে ভারত-কানাডার মধ্যে তীব্র টানাপোড়েন চলছে এই মুহূর্তে ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' কানাডার মাটিতে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের এই কার্যকলাপে কানাডার সার্বভৌমিকতা এবং নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: India-Canada Relations: নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা, নির্দেশিকা জারি করল ভারত-কানাডা

এর পাল্টা, ভারতের তরফে কানাডার বিরুদ্ধে ভারত-বিরোধী কাজকর্মে মদত জোগানো থেকে খালিস্তানি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ তোলা হয়। কানাডা সরকার ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। দিল্লির তরফেও কানাডীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। হরদীপের মৃত্যুতে সংযোগের কথা অস্বীকার করে দিয়েছে দিল্লি। কানাডার অভিযোগককে 'অযৌক্তিক' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করে ভারতের বিদেশমন্ত্রক।

দিল্লির পরিসংখ্যান অনুযায়ী, পঞ্জাব থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেওয়া মাফিয়ার সংখ্যা প্রায় ৩০। ভারতে গ্রেফতারি এড়াতেই কানাডায় পাড়ি দিয়েছেন সকলে। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে কেউ দেশ ছেড়েছেন, কেউ আবার জাল নথি তৈরি করে, নেপাল হয়ে পালিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহতের সংখ্যা, ‘শান্তি মিছিলে’ পুলিশকে লক্ষ্য করে হামলা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহতের সংখ্যা, ‘শান্তি মিছিলে’ পুলিশকে লক্ষ্য করে হামলা
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget