এক্সপ্লোর

Coronavirus: নতুন বছরে ফের দেশে করোনা প্রকোপ বৃদ্ধি পাবে, জানাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

Coronavirus in India: ছ'টি রাজ্যকে 'উদ্বেগজনক' হিসেবে বলা হয়েছে। ৫ শতাংশের বেশি বৃদ্ধি পাবে সংক্রমণ। ইতিমধ্যেই ১১ রাজ্যে ওমিক্রন বৃদ্ধি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। 

নয়া দিল্লি: ভারতে কয়েক দিনের মধ্যেই মাথাচাড়া দিতে পারে কোভিড-১৯। অতিমারী সৃষ্টিকারী ভাইরাস ফের বাড়তে পারে বলেই জানান হয়েছে। ১৪০ কোটির দেশে করোনার ঢেউ নতুন করে বাড়তে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জাজ বিসনেস স্কুলের অধ্যাপক পল কাট্টুমান বলেন, ভারতে আর কয়েকদিনের মধ্যে এই করোনা ভাইরাস বাড়তে পারে। তিনি জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যে নতুন সংক্রমণ বাড়তে শুরু করবে। 

কাট্টুমান এবং তার গবেষকদের দল, ইন্ডিয়া কোভিড ট্র্যাকারের মাধ্যমে এই সংক্রমণের তীব্রতা বৃদ্ধির বিষয়টি দেখেছে। ছ'টি রাজ্যকে 'উদ্বেগজনক' হিসেবে বলা হয়েছে। ৫ শতাংশের বেশি বৃদ্ধি পাবে সংক্রমণ। ইতিমধ্যেই ১১ রাজ্যে ওমিক্রন বৃদ্ধি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। 

করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ কেউ উপসর্গহীন। পাঁচজনই রয়েছেন হোম আইসোলেশনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ২২৫টি ও গতকাল ৭০০টি নমুনা ওমিক্রন-পরীক্ষার জন্য পাঠানো হয়। 

ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় এক লাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৩।  

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget