এক্সপ্লোর

India-Pakistan Ceasefire: সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে রাজি হল ভারত ও পাকিস্তান, ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trump: সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, রাতভর এ নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং পাকিস্তান, দুই দেশই পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

নয়াদিল্লি: সংঘাতে ইতি টানতে রাজি ভারতও পাকিস্তান। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশই। ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে এই ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, রাতভর এ নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং পাকিস্তান, দুই দেশই পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের দাবিতে সিলমোহর দিয়েছে ভারত, পাকিস্তান, দুই দেশই। (India-Pakistan Ceasefire)

এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর এ নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে জানাচ্ছি, ভারত এবং পাকিস্তান পূর্ণ এবং সত্বর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই দেশকেই অভিনন্দন যে তারা বিচারবুদ্ধি খাটিয়েছে এবং বুদ্ধির পরিচয় দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ’। (Donald Trump)

আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টা ধরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আমি ভারত ও পাকিস্তানের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছিলান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল, আসিম মালিকের সঙ্গে কথা হয়। অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। নিরপেক্ষ স্থানে আলোচনাতেও সম্মতি হয়েছে তারা। প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী শরিফ বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, শান্তির পথ বেছে নিয়েছেন।

ট্রাম্পের ঘোষণার পরই এদিন ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি বলেন, "পাকিস্তানেক ডিরেক্টর্স জেনারেল অফ মিলিটারি অপারেশন্স আজ দুপুর ৩টে বেজে ৩৫ মিনিটে ভারতের DGMO-কে ফোন করেন। দুই পক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয় যে, জলে, স্থলে আকাশে গোলাগুলি এবং সামরিক পদক্ষেপ বন্ধ হবে আজ বিকেল ৫টা থেকে। সেই মতো দুই তরফেই নির্দেশ দেওয়া হয়েছে। DGMO-রা ১২ মে দুপুর ১২টায় আলোচনায় বসবেন।"

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, 'ভারত ও পাকিস্তান আজ গোলাগুলি ও সামরিক পদক্ষেপ থামিয়ে বোঝাপড়ায় পৌঁছেছে। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে বরাবর কঠোর অবস্থান নিয়েছে, কখনও আপস করেনি। আগামী দিনেও সেই অবস্থান বজায় থাকবে'।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক লিখেছেন, 'পাকিস্তান এবং ভারত অবিবম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তান বরাবর নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে শান্তি এবং নিরাপত্তার উপর জোর দিয়েছে'। তবে ট্রাম্প যেহেতু যুদ্ধবিরতির ঘোষণা করলেন, তাই আমেরিকার মধ্যস্থতাতেই ভারত  এবং পাকিস্তান একমত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তানের তরফে ফের উস্কানি এলে মুখের মতো জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ভারত।

Input By : https://bengali.abplive.com/news/india-pakistan-ceasefire-how-the-deal-was-reached-reveals-indian-foreign-ministry-1134691
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget