এক্সপ্লোর

PM Modi Rahul Gandhi Meet: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে PMO-তে গেলেন রাহুল গান্ধী, প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক !

India Pakistan War Modi Rahul Meet: কাশ্মীর হামলার পর দেশ চলছে প্রত্যাঘাতের প্রস্তুতি, এমনই এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কাছে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী, বৈঠকে কী নিয়ে আলোচনা ?

নয়াদিল্লি: কাশ্মীর হামলার (Kashmir Attack) পর একদিকে চলছে প্রত্যাঘাতের প্রস্তুতি। ঠিক এমনই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী মোদির কাছে গেলেন রাহুল গান্ধী (Modi Rahul Meet) । যদিও বিরোধী দলনেতার থেকে এই ইস্যুতে পাশে বার্তা আগেই এসেছিল। হামলার পর কাশ্মীরে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধী দল হিসেবে কংগ্রেস তার পাশে থাকবে। পূর্ণ সমর্থন জানাবে। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। সূত্র মারফৎ খবর, CBI অধিকর্তা নিয়োগ নিয়ে মোদি-রাহুল বৈঠক। তবে তাঁদের মধ্যে এই মুহূর্তে কী কথা হচ্ছে ? আশা করা হচ্ছে, তা শীঘ্রই প্রকাশ্যে আসবে। 

আরও পড়ুন, আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

হামলার ঘটনার পরই শ্রীনগরে যান কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সেসময় বলেছিলেন,' আমি সকলকে জানাতে চাই, গোটা দেশ এখন একত্রিত। আমরা সরকারের সঙ্গে বৈঠক করেছি। সব বিরোধী দল এই ঘটনার নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে সরকার যে পদক্ষেপ নেবে তাতে তারা সমর্থন জানাবে। বিভাজনের উদ্দেশ্যে, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রত্যেক ভারতীয়র একত্রিত থাকা খুব গুরুত্বপূর্ণ, যাতে জঙ্গিরা যা করতে চাইছে সেটা আমরা প্রতিহত করতে পারি।'

সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।  হুঙ্কার দেন নরেন্দ্র মোদি। বলেন, 'যারা জঙ্গি, আর যারা জঙ্গিদের সমর্থন করে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের (ভারতের) লড়াইয়ে পাশে থাকার জন্য় অ্য়াঙ্গোলাকে ধন্য়বাদ জানাই।' কিন্তু, কবে? কোথায়? কীভাবে প্রত্য়াঘাত? সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভারতে জঙ্গি ঢুকিয়ে, ভারতীয়দের মৃত্য়ু-মুখে ঠেলে দিয়ে,বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান। এবার তার বদলা চায় ভারতবাসী। এমন শিক্ষা, যা পাকিস্তান কখনও ভুলবে না! নরেন্দ্র মোদি ফের বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে, আন্তর্জাতিক মহল ভারতের পাশেই রয়েছে। ফলে আঘাত হানা হতে পারে যে কোনও মুহূর্তে!

একই সুরে পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, একটা কথা মন দিয়ে বুঝে রাখুন, এটা নরেন্দ্র মোদির সরকার, কেউ রেহাই পাবে না, কেউই রেহাই পাবে না।... এই দেশের ইঞ্চি ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে গোড়া সমেত উপড়ে ফেলাই আমাদের সংকল্প এবং তা প্রমাণিত হবেই এবং এই লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয় একা নয়, সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে। 

 

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget