এক্সপ্লোর

রাত ৯টার মধ্যে অভিনন্দনকে ছেড়ে না দিলে আক্রমণ করত ভারত, ভয়ে কাঁপছিল পাক সেনাপ্রধানের পা, বিদেশমন্ত্রী ঘামছিলেন, জানালেন পাকিস্তানের প্রাক্তন স্পিকার

তাঁর দাবি, আসলে ভারতের হামলা চালানোর পরিকল্পনা ছিল না। পাকিস্তানের শুধু হাঁটু গেড়ে বসে অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ছিল, তা তারা করেছিল।

ইসলামাবাদ: উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে রাত নটার মধ্যে মুক্তি না দিলে ভারত আক্রমণ করবে। সেই ভয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান তড়িঘড়ি তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পাকিস্তানের সাংসদ ও প্রাক্তন স্পিকার আয়াজ সাদিক সে দেশের পার্লামেন্টে এ কথা জানিয়েছেন। এখানেই শেষ নয়, সাদিক আরও যে সব বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন, তাতে জানা যাচ্ছে, ভারতের সম্ভাব্য হামলা সংক্রান্ত ওই বৈঠকে আসতে অস্বীকার করেন ইমরান। তবে ছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও সেনা প্রধান বাজওয়া। বাজওয়ার পা ভয়ে কাঁপছিল, বিদেশমন্ত্রী ঘেমে নেয়ে গিয়েছিলেন। কুরেশি বলেন, ঈশ্বরের দোহাই, অভিনন্দনকে যেতে দিন, না হলে রাত নটায় ভারত পাকিস্তানের ওপর হামলা চালাবে। তাঁর দাবি, আসলে ভারতের হামলা চালানোর পরিকল্পনা ছিল না। পাকিস্তানের শুধু হাঁটু গেড়ে বসে অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ছিল, তা তারা করেছিল। ভিডিওটি টুইট করেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। গত বছর ২৭ফেব্রুয়ারি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেটকে গুলি করে নামান। কিন্তু তাঁর নিজের মিগ-২১ও ক্র্যাশ করে, তিনি প্যারাস্যুটে করে নামেন পাক অধিকৃত কাশ্মীরে। সে সময় তাঁকে কবজা করে পাক সেনা। ধরা পড়ার সময় অভিনন্দন তাঁর সঙ্গে থাকা কাগজপত্র পাশের নালায় ফেলে দেন, কিছুটা চিবিয়ে গিলে ফেলেন। তিনি পাকিস্তানের কবজায় রয়েছেন জানতে পেরে ভারত সরকার ইসলামাবাদকে নির্দেশ দেয়, তাঁকে বিনা শর্তে ফেরাতে হবে। প্রায় সঙ্গে সঙ্গে পাকিস্তান তাতে রাজি হয়, ২৮ তারিখই পাক প্রধানমন্ত্রী জানিয়ে দেন, অভিনন্দনকে ফেরত পাঠাচ্ছেন তাঁরা।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget