এক্সপ্লোর

World TB Day 2023: ২০২৫-এর মধ্যে ভারত TB মুক্ত? আশা স্বাস্থ্যক্ষেত্রে

Tuberculosis: STOP TB Partnership-এর এক্সিকিউটিভ ডিরেক্টর Dr Lucica Ditiu বলেছেন যে তিনি নিশ্চিত ভারত ২০২৫ সালের মধ্যে টিবিমুক্ত হতে পারবে।


নয়াদিল্লি: ক্ষয়রোগ, এই নামেই একসময় আতঙ্ক ছড়াত টিবি। ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। টিবি রুখতে বহুদিন ধরেই সরকারি ও বেসরকারি স্তরে টিবি রুখতে কাজ হচ্ছে। এবার ভারতের টিবির পরিস্থিতি নিয়ে অনেকটাই আশার কথা শোনা গেল। 

STOP TB Partnership-এর এক্সিকিউটিভ ডিরেক্টর Dr Lucica Ditiu বলেছেন যে তিনি নিশ্চিত ভারত ২০২৫ সালের মধ্যে টিবিমুক্ত হতে পারবে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। 

ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি মনে করি আর্থিক সাহায্য আসবে এবং টিবিমুক্ত করার নানা পদক্ষেপ প্রয়োগ করার ক্ষেত্রে তা সাহায্য করবে।' এরই সঙ্গে টিবি হঠানোর জন্য যা যা পদক্ষেপ করা হচ্ছে তার বিকেন্দ্রীকরণের পক্ষে সওয়াল করেছেন তিনি।  

তিনি বলেছেন, 'আমি মনে করি টিবি দূর করার জন্য যা যা পদক্ষেপ করা হচ্ছে তার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। যতটা বেশি সম্ভব টিবি আক্রান্তের কাছে পৌঁছে যাওয়া উচিত। ছোট ছোট গোষ্ঠীর কাছে পৌঁছে যেতে হবে। গ্রাম-শহর সর্বত্র পৌঁছে যেতে হবে। এভাবেই তৃণমূল স্তরে পৌঁছে কাজ হলে আমার বলতে বাধা নেই যে ২০২৫ সালের মধ্যে ভারত টিবিমুক্ত হবে। 

ভারতকে টিবি মুক্ত করতে রাজনৈতিক স্তর থেকেও উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, 'টিবি দূর করার জন্য ভারতের লক্ষ্য স্থির। আমি আশা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাকি মন্ত্রীদের নিয়ে টিবি দূরীকরণ প্রকল্পগুলিতে মনযোগ দিতে থাকবেন।'

তিনি আরও বলেন, 'পরিকল্পনা না থাকলে কোনও লক্ষ্যপূরণ সম্ভব নয়। শুধু পরিকল্পনা নয়, তার জন্য বাজেট নির্ধারণ করাও জরুরি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদক্ষেপ নিয়েছিলেন, ২০২৫ সালের মধ্যে টিবি দূর করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। তখন সেটা অত্যন্ত কঠিন লাগছিল। কিন্তু যতক্ষণ না পরিকল্পনা করা হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে ততক্ষণ কাজ এগোবে না। ওই পরিকল্পনার পরেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফল এখন দেখা যাচ্ছে।' এমনটা হলে তা বিশ্বের বাকি দেশগুলির কাছেও একটা নজির হয়ে থাকবে বলে তাঁর মত। 

নয়া প্রকল্প:
সম্প্রতি ভারতে একটি প্রকল্প নেওয়া হয়েছে- যার নাম  Ni-kshay Mitra (Donor). এর মাধ্যমে যে কেউ একজন টিবি রোগীর দায়িত্ব নিতে পারবেন, ওষুধ, খাবার এবং অন্যান্য খরচের দায়িত্ব নেওয়া যাবে। এখনও পর্যন্ত ১০ লক্ষ টিবি রোগীর দায়িত্ব নেওয়া হয়েছে।
টিবি রোগীকে মাসে ৫০০ টাকা করে দেওয়ার প্রকল্প রয়েছে ভারতে। বিশ্বের আর কোনও দেশে এই প্রকল্প নেই বলেও জানিয়েছেন Dr Lucica Ditiu

আরও পড়ুন: ফের বাড়ছে কোভিড? রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের, শীঘ্রই মহড়াও

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
Prashant Kishor Victory: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget