এক্সপ্লোর

Covid-19: ফের বাড়ছে কোভিড? রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের, শীঘ্রই মহড়াও

Influenza Fever: 'test, track, treat'- এর মাধ্যমে কোভিডবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


নয়াদিল্লি: ফের কি চোখ রাঙাচ্ছে করোনা? কারণ ফের দৈনিক করোনা গ্রাফ বাড়ছে ভারতে। কোভিড গ্রাফ বৃদ্ধি পেতেই বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায় ফের সতর্কতা জারি করেছে। পাঁচটি পদক্ষেপের কথা জানানো হয়েছে। 'test, track, treat'- এর মাধ্যমে কোভিডবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে শীঘ্রই মহড়া হবে বলে জানানো হয়েছে। 

মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে, কোভিড ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পরিকাঠামো তৈরি রাখতে। পর্যাপ্ত শয্যা এবং স্বাস্থ্যকর্মীদের তৈরি রাখতেও পরামর্শ।

খোঁজ নিয়েছেন প্রধামন্ত্রী:
এর আগেই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি খতিয়ে দেখতে আগেই উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড ও ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় দেশের পরিকাঠামো কোন পর্যায়ে রয়েছে, কীভাবে মোকাবিলা করা হবে তার প্রস্তুতি কেমন রয়েছে সেসবই আলোচনায় উঠে এসেছে। কোভিড সংক্রমণ সামান্য একটু বৃদ্ধি পেতেই তড়িঘড়ি ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্র। 

ওই বৈঠকেই কোভিড রুখতে ঠিকমতো কোভিড বিধি পালনের পক্ষে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কোভিড পরীক্ষা, জিনোম পরীক্ষা, সবরকমের মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট এবং ওই সংক্রান্ত সমস্যা থাকলেই পরীক্ষার কথাও বলা হয়েছে। কোভিডে ব্যবহৃত ২০টি প্রধান কোভিড ওষুধ, ১২টি অন্যান্য ওষুধ, ৪টি বাফার ওষুধ এবং ১টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের প্রাপ্যতা ও দাম পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত আছে, তা খতিয়ে দেখার জন্য মক ড্রিল করার কথাও বলেন প্রধানমন্ত্রী। কঠোরভাবে রেসপিরেটরি হাইজিন ও কোভিড বিধি মেনে চলার কথা বলেন। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ২ গজের দূরত্ব বজায়ও রাখার কথাও বলেন। এই নিয়মগুলি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কড়া নজরদারি করতে নির্দেশ দেন। 

বৃহস্পতিবার কোভিড গ্রাফে বেশ অনেকটাই লাফ দেখা গিয়েছে। একদিনে নতুন করে ১৩০০ জন কোভিড পজিটিভ হয়েছেন। গত ১৪০ দিনে যা সর্বোচ্চ। দেশে এখন অ্যাক্টিভ কেস ৭৬০৫। মিলেছে মৃত্যুর খবরও। কর্নাটক, গুজরাত ও মহারাষ্ট্রতে এক জন করে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: মানহানি মামলায় দু’বছরের সাজা! বিশেষজ্ঞরা বলছেন, ‘বিরল ঘটনা’, কী অপেক্ষা করছে রাহুলের জন্য!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget