এক্সপ্লোর

Doctor Death in Covid19 : শুধু পশ্চিমবঙ্গেই ৩০, গোটা ভারতে ৬২৪ জন চিকিৎসক কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ

দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে সবথেকে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে এই সময়পর্বে।

নয়াদিল্লি : যুদ্ধক্ষেত্রে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন-চালাচ্ছেন তারা। অতিমারির মাঝে মানুষের প্রাণ বাঁচানোর জন্য সবটা দিয়ে লড়াই করেছেন যে চিকিৎসকরা তাদেরই অনেককে আমাদের হারাতে হয়েছে মারণ ভাইরাসের জেরে। কোভিডের দ্বিতীয় ঢেউ গোটা দেশের চিকিৎসকদের ওপরেই মারাত্মকভাবে পড়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে যে খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শুধু করোনার এই দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশজুড়ে শহিদ হতে হয়েছে ৬২৪ জন চিকিৎসককে। আর শুধু পশ্চিমবঙ্গেই সংখ্যাটা ৩০। করোনার প্রথম ধাক্কার সময় গোটা দেশে ৭৪৮ জন চিকিৎসক মারা গিয়েছিলেন বলেই জানিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে গোটা দেশ ও দেশব্যাপী চিকিৎসকরা প্রভাবিত হলেও তাদের মৃত্যুর নিরীখে সবথেকে ওপরে রয়েছে দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ। আইএমএ যে পরিসংখ্যান সামনে এনেছে, তাতে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দিল্লিতে ১০৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। তার ঠিক পরেই রয়েছে বিহার। যেখানে কোভিডের দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে ৯৬ জন চিকিৎসককে। আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে সংখ্যাটা ৭৯।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন।  দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,  এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫১০। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪। 

পাশপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে।  মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯।  বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,  এই সংখ্যাটি ছিল ৩ হাজার ২০৭। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ৭৯৫। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ১২৮। 

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget