এক্সপ্লোর

Chhattisgarh Encounter: দান্ডেওয়াড়ার জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই, খতম ৩৬ জন মাওবাদী

Chhattisgarh News: নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ৩৬ জন মাওবাদী। শুক্রবার ঘটনাটি ঘটেছে দান্তেওয়াড়া- নারায়ণপুর সীমান্তের জঙ্গলে। বাকি মাওবাদীদের সন্ধানে তল্লাশি চলছে।

দান্তেওয়াড়া: শুক্রবার মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় (Chhattisgarh) প্রশাসন। নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত (Narayanpur-Dantewada border) এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে ৩৬ জন মাওবাদীকে (Maoists) খতম করলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।  ঘটনাটি ঘটেছে আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ। 

আরও পড়ুন: Acid Attack News: রেস্তরাঁয় দেখা করতে গিয়ে প্রাক্তনের মুখে অ্যাসিড ছুড়ে দিলেন তরুণী, পুলিশকে জানালেন...

নিরাপত্তা রক্ষীদের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কালে এত বড় সাফল্য আর পাইনি তারা। গোপন সূত্রে খবর পেয়ে দান্তেওয়াড়ার ডিস্টিক্ট্র রিজার্ভ ফোর্স ও স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা গতকাল থেরে মাওবাদী দমন অভিযান শুরু করেন নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত এলাকায়। আর শুক্রবার সকালে জঙ্গলের একটি জায়গায় তল্লাশি চালানোর সময় আচমকা লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয় তাঁদের। যার জেরে খতম হয় ৩৬ জন মাওবাদী। শেষ খবর পাওয়া পর্যন্ত দু-পক্ষের গুলির লড়াই এখনও চলছে। এদিকে ঘটনাস্থল থেকে মাওবাদীদের মৃতদেহ উদ্ধারের পাশপাশি একাধিক অ্যাসল্ট রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে একে ৪৭ সেভেন ছাড়া অন্যান্য অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন:  Jammu And Kashmir Exit Polls: ১০ বছর পর উপত্যকায় নির্বাচন, প্রথমবার ক্ষমতাদখলে আশাবাদী BJP, কী বলছে বুথফেরত সমীক্ষা?

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে দান্তেওয়াড়া-নারায়ণপুর সীমান্তের জঙ্গল এলাকায় প্রচুর পরিমাণ মাওবাদী জড়ো হয়েছে। এরপরই বিভিন্ন দলে ভাগ হয়ে নিরাপত্তা রক্ষীদের একাধিক দল ওরচা ও বারসুর পুলিশ স্টেশন এলাকার গোবেল, নেনদুর এবং থুলথালি গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা রক্ষীদের যৌথ বাহিনী এই গ্রামগুলিতে চিরুনি তল্লাশি চালাতে থাকে। আর আজ নেন্দুর-থুলথালি এলাকার জঙ্গলে শুরু হয় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। নিরাপত্তা রক্ষীদের সন্দেহ ওই ৩৬ জন মাওবাদী ছাড়াও আর জঙ্গি ছিল। তারা আরও গভীর জঙ্গলে লুকিয়ে পড়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। আজকের সাফল্যকে ছত্তিশগড় প্রশাসনের অন্যতম বড় সাফল্য বলে ধরা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Haryana Assembly Elections Exit Polls: লোকসভা নির্বাচনের পরই বড় ধাক্কা? হরিয়ানা হাতছাড়া হতে পারে BJP-র, বুথফেরত সমীক্ষায় কংগ্রেসের জয়ের ইঙ্গিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget