এক্সপ্লোর

Arvind Kejriwal : করোনার নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত দেশগুলির সঙ্গে উড়ান বাতিল করুন, প্রধানমন্ত্রীর কাছে আর্জি কেজরিওয়ালের

Arvind Kejriwal urges To PM Modi : দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ও ইসরায়েলে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। যা আগের থেকে আরও ভয়ঙ্কর, দাবি বিশেষজ্ঞদের...

নয়া দিল্লি : করোনা ভাইরাসের নতুন স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে যে সব দেশে এই স্ট্রেনের হদিশ মিলেছে, সেখানকার সঙ্গে বিমান পরিষেবা নিষেধের আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে এই আবেদন জানান তিনি। 

শনিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, নতুন ভ্যারিয়েন্টে যেসব দেশ আক্রান্ত, সেইসব দেশের সঙ্গে উড়ান পরিষেবা বাতিলের আর্জি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। বহু কষ্টে, আমাদের দেশ করোনা থেকে সেরে উঠেছে। নতুন এই ভ্যারিয়েন্ট যাতে ভারতে প্রবেশ না করে তার জন্য আমাদের সবকিছু করা উচিত।

গতকাল কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছিলেন, মেডিক্যাল ও বিজ্ঞানের বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার একটি বৈঠক ডেকেছেন তিনি। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিড ভ্যারিয়েন্টের হদিশ মেলার পর এই বৈঠক ডাকা হয়েছে। এই বিশেষজ্ঞরা দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে একটি প্রেজেন্টশন দেবেন। কীভাবে B.1.1.529 স্ট্রেন থেকে রাজধানীকে রক্ষা করা যায় তার একটা রূপরেখা থাকবে তাতে। 

বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO)-এর পরামর্শদাতা কমিটি দক্ষিণ আফ্রিকায় প্রথম বার সামনে আসা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের (New Corona variant B.1.1.529) নাম দিয়েছে  ‘Omricron’।
এর আগে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে খুবই ‘দ্রুত সংক্রামক উদ্বেগজনক তালিকা’য় রাখা হয়েছিল। এর প্রভাব সারা বিশ্বজুড়েই ছড়িয়েছিল এবং বেশি সংখ্যায় মানুষ এর সংক্রমণের শিকার হয়েছিল। এমনটাই নয়া ভ্যারিয়েন্ট ‘Omricron’ সম্পর্কেও আশঙ্কা করা হচ্ছে।  

দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ও ইসরায়েলে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। যা আগের থেকে আরও ভয়ঙ্কর, দাবি বিশেষজ্ঞদের। ভারতে  এখনও পর্যন্ত এই প্রজাতির ভাইরাসের হদিশ মেলেনি বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি  দিয়েছে কেন্দ্র। এই নয়া ভ্যারিয়েন্ট মোকাবিলায় বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা ও কানাডা। এছাড়াও আরও কয়েকটি দেশ একই ব্যবস্থা নিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget