এক্সপ্লোর

Viral News: করোনাকালে ক্লাসবিমুখ পড়ুয়ারা, প্রায় তিন বছরের বেতন ফেরালেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Bihar Professor: ২ বছরের বেশি সময় পড়ুয়াদের পড়াতে পারেননি। বেতন ফিরিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

মুজফফরপুর: শিক্ষকদের বিরুদ্ধে এখন ভূরিভূরি অভিযোগ। বিশেষ করে এই করোনা পর্বে দীর্ঘদিন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় (University) বন্ধ থাকার দরুণ অনেকদিন ছাত্রছাত্রীদের পড়াতে পারেননি তাঁরা। অথচ পুরো বেতন পেয়েছেন। আর তার জেরেই শিক্ষক-শিক্ষিকাদের উপর অনেকেরই রাগ জমেছে। তবে এবার এমন এক শিক্ষকের (Univer sity Professor) কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে, যাঁর প্রসঙ্গে সুখ্যাতি করতে গিয়ে ক্লান্ত হচ্ছেন না নেটিজেনরা। সকলেই বিহারের ওই শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ। কারণ নিজের ২ বছর ৯ মাসের বেতন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দিয়েছেন তিনি। ওই শিক্ষক জানিয়েছেন, ২ বছর ৯ মাস ধরে পড়ুয়াদের ক্লাস করাননি তিনি। আর তাই বেতন নিতে পারবেন না। সেইজন্য ফিরিয়ে দিয়েছেন ২৩ লক্ষ ৮২ হাজার টাকা।

জানা গিয়েছে, এই অধ্যাপকের নাম ডক্টর লালন কুমার। তিনি মুজফফরপুরের নীতিশ্বর কলেজের অ্যাসিসট্যান্ট প্রফেসর। ওই কলেজেরই রেজিস্টারের হাতে নিজের ২ বছরের বেশি সময়ের বেতন তুলে দিয়েছেন তিনি। কলেজের রেজিস্টারের হাতে অধ্যাপকের বিপুল অঙ্কের চেক তুলে দেওয়ার ঘটনা জানাজানি হতেই কার্যত আকাশ থেকে পড়েছেন সকলে। একুশ শতকেও এমন সৎ মাস্টারমশাইয়ের নজিরবিহীন কীর্তি শুনে অভিভূত সকলে। নেটিজেনরা বলছেন, বর্তমান সমাজে এমন ঘটনা সত্যিই শোনা যায় না। অনেকে জানিয়েছেন একদম চমকে গিয়েছেন তাঁরা।

প্রথমে অবশ্য কলেজের রেজিস্টার এই চেক নিতে নারাজ ছিলেন। কিছুতেই এভাবে অধ্যাপকের বেতন ফিরিয়ে নেওয়ার ঘটনায় সায় দেননি তিনি। তবে শেষ পর্যন্ত অধ্যাপকের দাবি মেনে নিয়ে চেক নিয়ে নেন তিনি। ডক্টর লালন কুমার জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি এও জানিয়েছেন যে কলেজে নিয়োগের পর থেকে তিনি এখানে পড়াশোনার পরিবেশ দেখেননি। ১১০০ ছাত্র হিন্দি বিভাগে ভর্তি হয়েছে অথচ তাদের উপস্থিতি শূন্য। তাই তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। করোনাকালে অনলাইন ক্লাস চালু হলেও পড়ুয়ারা অংশগ্রহণ করেনি। এই বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কলেজ প্রশাসনকেও জানিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে তাঁকে এই কলেজে নিযুক্ত করা হয়েছিল। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছেন অ্যাকাডেমিক কাজ করার সুযোগ পাবেন এমন কলেজে যেন তাঁকে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন- মোমের মূর্তিতে 'ফিরলেন' বাবা, বাঁধভাঙা আবেগ কনের

সেরা শিরোনাম

Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Supreme Court: ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget