এক্সপ্লোর

Charanjit Singh Channi Profile: পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে কালই শপথগ্রহণ, কে এই চরণজিৎ সিংহ চান্নি ?

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকালই শপথ নিচ্ছেন কংগ্রেস বিধায়ক চরণজিৎ সিংহ চান্নি। কে এই চরণজিৎ সিংহ চান্নি ?

চণ্ডীগড় (পঞ্জাব) : পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকালই শপথ নিচ্ছেন কংগ্রেস বিধায়ক চরণজিৎ সিংহ চান্নি। বেলা ১১টায় রয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। বিধানসভা ভোটের কয়েক মাস আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংহর জায়গায় দায়িত্ব নিতে চলা এই চরণজিৎ সিংহ চান্নি আসলে কে তা নিয়ে চর্চা শুরু হয়ে রাজনৈতিক মহলে।

পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ। সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন ৫৮ বছরের এই বিধায়ক। তিনি চমকৌর সাহিব বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের নির্বাচিত বিধায়ক।

এর আগে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন। ২০১৮ সালে এক মহিলা আইএএস অফিসারকে একটি আপত্তিকর টেক্সট পাঠানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও ওই মহিলা কোনও অভিযোগ জানাননি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে জানিয়েছিলেন, বিষয়টি মিটে গেছে। যদিও চলতি বছরের মে মাসে পঞ্জাবের মহিলা কমিশন এই কেসে রাজ্য সরকারের জবাব চেয়ে নোটিস পাঠালে নতুন করে বিষয়টি সামনে আসে।

প্রসঙ্গত, আজ কিছু আগেই কংগ্রেসের তরফে পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান নেতা হরিশ রাওয়াত ট্যুইটারে লেখেন, এটা ঘোষণা করতে আমি সন্তোষ বোধ করছি যে সর্বসম্মতভাবে পঞ্জাবের পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন চরণজিৎ সিংহ চান্নি।    

বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকাই সরে দাঁড়ান ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। গতকাল গভীর রাত পর্যন্ত পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নিতে রাহুল গাঁধীর বাসভবনে বৈঠক হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও অম্বিকা সোনিও বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। সুনীল জাখড় এগিয়ে থাকলেও তাঁর নামে বেশ কয়েকজন বিধায়কের আপত্তি রয়েছে বলে জানা যায়।

এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোতি সিংহ সিধুকে মুখ্যমন্ত্রী পদের জন্য বিবেচনা করা হলে তার তীব্র বিরোধিতা করেন অমরিন্দর। তিনি সিধুকে অদক্ষ ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আখ্যা দিতেও ইতস্তত করেননি। এদিকে দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অম্বিকা সোনিও পঞ্জাবের। তাই কংগ্রেস নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অম্বিকা সোনিই মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করুন, এমনই চেয়েছিল। কিন্তু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে অস্বীকার করেন অম্বিকা। এরপর ভেসে আসে  সুখজিন্দর সিংহ রাণধওয়ার নাম। কিন্তু সূত্রের খবর, তাঁর নামে আপত্তি জানান দলীয় কয়েকজন বিধায়ক এবং কংগ্রেস হাইকম্যান্ড। এর কিছু পরেই প্রকাশ্যে আসে পঞ্জাব কংগ্রেসের অন্যতম দলিত মুখ চরণজিৎ সিংহ চান্নির।

 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget