এক্সপ্লোর

Mallikarjun Kharge : রাজ্যসভার পদ ছাড়লেন মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge : খাড়গের ইস্তফার পর এবার কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধী (Sonia Gandhi) নতুন নেতা নিয়োগ করবেন

নয়া দিল্লি : কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Election) মনোনয়ন জমা দেওয়ার পর দলীয় অনুশাসন মেনে এবার রাজ্যসভায় বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। উচ্চকক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা দলের কার্যকরী সভানেত্রী সনিয়া গাঁধীকে জানিয়েও দিয়েছেন তিনি। গত রাতে এই মর্মে তাঁকে একটি চিঠি পাঠান খাড়গে। প্রসঙ্গত, উদয়পুর চিন্তন শিবিরে (Udaipur Chintan Shivir) "এক ব্যক্তি, এক পদ" নিয়ম পালনের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। খাড়গের ইস্তফার পর এবার কংগ্রেসের সংসদীয় দলের (Congress Parliamentary Party) চেয়ারপার্সন সনিয়া গাঁধী (Sonia Gandhi) নতুন নেতা নিয়োগ করবেন। পরে দলীয় সিদ্ধান্তের কথা রাজ্যসভার চেয়ারম্যানকে জানানো হবে। 

প্রায় ২৫ বছর পর অ-গাঁধী কোনও সভাপতি পেতে চলেছে কংগ্রেস। তবে, গাঁধীদের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। তাঁর জয় একপ্রকার নিশ্চিত। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী শশী তারুর। জি-২৩ গ্রুপের যিনি অন্যতম সদস্য। তবে উল্লেখযোগ্যভাবে, জি-২৩এর একাধিক নেতা খাড়গেকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইয়ে রয়েছে আরও একটি নাম। ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠী। যিনি তৃতীয় প্রার্থী। ইতিমধ্যেই তিনিও মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র তুলেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh) । কিন্তু, পরের দিন সকালে খাড়গের সঙ্গে সাক্ষাতের পর তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, খাড়গেজি আমার সিনিয়র। আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম। তাঁকে জানিয়েছিলাম, তিনি যদি মনোনয়ন জমা দেন তাহলে তিনি (দিগ্বিজয় সিং) আর মনোনয়ন জমা করবেন না। উনি (মল্লিকার্জুন খাড়গে) মনোনয়ন জমা করবেন না বলে জানান। পরে সাংবাদিকদের মারফত জানতে পারি যে, উনিও প্রার্থী হচ্ছেন।

"কংগ্রেসের ভীষ্ম পিতামহ"-

সূত্রের খবর, নিজেদের নিরপেক্ষ অবস্থান বোঝতে গাঁধীরা সম্ভবত অভ্যন্তরীণ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না। অন্যদিকে, শশী তারুরও জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ নয়। এমনকী খাড়গেকে তিনি "কংগ্রেসের ভীষ্ম পিতামহ" বলেছেন। পাশাপাশি তাঁর সংযোজন, আমরা বিরোধী নই, আমরা সহকর্মী। যদিও তিনি নির্বাচিত হলে দলের মধ্যে পার্টি হাইকম্যান্ড সংস্কৃতি পাল্টাতে চান বলে জানিয়েছেন শশী তারুর। 

আরও পড়ুন ; সরে দাঁড়ালেন দিগ্বিজয়, কংগ্রেস সভাপতি হওয়ার লড়াইয়ে এবার গাঁধী-পরিবারের পছন্দের খাড়গে

সেরা শিরোনাম

Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget