এক্সপ্লোর

Coronavirus News এবার মধ্যপ্রদেশের নদীতে ভাসতে দেখা গেল একাধিক মৃতদেহ

বিহারের বক্সার ও উত্তরপ্রদেশের গাজিপুরের পর এবার মধ্যপ্রদেশের পান্না

ভোপাল: বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। পান্না জেলার রুঞ্জ নদীতে ভাসছে ৬টির বেশি মৃতদেহ। করোনায় মৃত্যুর পর দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। 

মধ্যপ্রদেশের পান্না জেলার নন্দনপুর গ্রামে উত্তরপ্রদেশ লাগোয়া। ফলে সেখান থেকে দেহগুলি ভেসে এসেছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। ৩-৪ দিন নদীতে মৃতদেহ ভাসলেও প্রশাসনের হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ। 

কয়েকদিন আগেই, উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গার পাড় ধরে সার দিয়ে অসংখ্য পচাগলা দেহ পড়ে থাকার দৃশ্য দেখেছে দেশবাসী। 
বিহারের বক্সার ও উত্তরপ্রদেশের গাজিপুরে গঙ্গার পাড়ে শতাধিক দেহের স্তূপের দেখা মেলে। মৃতদেহের চারপাশে উড়ে বেড়াচ্ছে কাক। বীভত্‍সতা এমন জায়গায় যে, এই ছবি দেখানো তো দূরের কথা, ভাষাতেও প্রকাশ করা যায় না।

বিহার, উত্তরপ্রদেশের বহু করোনা রোগীর দেহ সত্‍কার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, গহমেড় এলাকায় প্রায় ১ কিলোমিটারের মধ্যে গঙ্গায় প্রায় ১০০টি দেহ ভেসে এসেছে। 

সোমবারই বিহারের বক্সারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যায়। কোনওটা আধপোড়া, কোনও দেহে পচন ধরেছে। এমনকী, অ্যাম্বুল্যান্স থেকে দেহ নামিয়ে সৎকার নয়, ছুঁড়ে নদীতে ফেলার ভাইরাল ছবিও সামনে আসে।

এরপরই মঙ্গলবার গঙ্গার অপর পাড়ে, উত্তরপ্রদেশের বালিয়াতেও একই ছবি সামনে আসে। গঙ্গায় ভাসতে দেখা যায় একাধিক মৃতদেহ।  পরে, প্রশাসনের তরফে দেহগুলিতে জল থেকে তুলে মাটিতে পুঁতে দেওয়া হয়। 

উত্তরপ্রদেশের হামিরপুরেও গত কয়েকদিনে এভাবেই যমুনায় একের পর এক লাশ ভাসতে দেখা দেয়। বিজেপি জোট শাসিত বিহার ও যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে এই ভয়ঙ্কর ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

মোদি সরকারকে আক্রমণ করে, ট্যুইটে রাহুল গাঁধী বলেছেন, অসংখ্য মৃতদেহ নদীতে ভাসছে। হাসপাতালের সামনে লম্বা লাইন। জীবনের অধিকার ও নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রঙিন চশমা না খুললে সেন্ট্রাল ভিস্তা ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না।

পাল্টা গোটা ঘটনার দায় রাজ্য সরকারগুলির ওপর চাপিয়ে, কেন্দ্রীয় জলশক্তি উন্নয়নমন্ত্রী ট্যুইট করে বলেছেন, বিহারের বক্সারে গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনা দুর্ভাগ্যজনক। এই ঘটনা নিয়ে অবশ্যই তদন্ত করা উচিত। মোদি সরকার ‘মা গঙ্গা’কে পরিচ্ছন্ন রাখার বিষয়ে দায়বদ্ধ। এই ঘটনা প্রত্যশিত নয়। সংশ্লিষ্ট রাজ্যগুলির উচিত দ্রুত পদক্ষেপ করা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget