এক্সপ্লোর

Karnataka Curfew: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ! কর্ণাটকে মঙ্গলবার থেকে জারি দু’সপ্তাহের কার্ফু

আগামিকাল মঙ্গলবার থেকে দু’সপ্তাহের জন্য সে রাজ্যে কার্ফু ঘোষণা করেছে কর্ণাটক সরকার ৷ 

বেঙ্গালুরু: দেশে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর ৷ প্রায় সব রাজ্যের ছবিটাই এখন একই রকম ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য হাহাকার ৷ অক্সিজেনের অভাবও দেখা গিয়েছে বেশ কিছু রাজ্যে ৷ মহারাষ্ট্র, দিল্লির মতো কর্ণাটকেও এখন কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর ৷ এক দিনে সেখানে ৩৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাই আর ঝুঁকি না নিয়ে, আগামিকাল মঙ্গলবার থেকে দু’সপ্তাহের জন্য সে রাজ্যে কার্ফু ঘোষণা করেছে কর্ণাটক সরকার ৷ মঙ্গলবার, ২৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৪ দিনের জন্য কার্ফু শুরু হচ্ছে কর্ণাটকে ৷ 

কর্ণাটকের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক দিনে সে রাজ্যে ৩৪, ৮০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর ফলে কর্ণাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৩৯ হাজার ৷ মৃত্যু হয়েছে ১৪৩ জনের গত ২৪ ঘণ্টায় ৷ কর্ণাটকে সবথেকে খারাপ অবস্থা বেঙ্গালুরুর। এই শহরে এক দিনে কোভিডে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭৩৩ জন। 

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষ পার করেছে সংক্রামিতের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৯,২৭২ জন ৷

দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮ জন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত ১৪,১৯,১১,২২৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৷

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget