এক্সপ্লোর

Covid 2022: কোভিড রুখতে কড়া নজর, পাঁচ ধাপে লড়াইয়ের পরামর্শ

Covid 2022: দেশে চতুর্থ কোভিড ঢেউয়ের আশঙ্কা। পরিস্থিতি আয়ত্ত্বে রাখতে আগে থেকেই রাজ্যগুলিকে কড়া পদক্ষেপের পরামর্শ কেন্দ্রের।


নয়াদিল্লি: ফের কোভিডের আশঙ্কা। এবার ভারতে আসতে পারে চতুর্থ কোভিড ঢেউ। পরিস্থিতি আয়ত্ত্বে রাখতে আগে থেকেই রাজ্যগুলিকে কড়া পদক্ষেপের পরামর্শ কেন্দ্রের। আপাতত দেশে কমছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কিন্তু তার পরেও সামান্য ঢিলে দিতে রাজি নয় কেন্দ্র। 

কোভিড লড়াইয়ে five-fold পদ্ধতিতে আস্থা রাখতে কেন্দ্র। তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সেই পদ্ধতি কী? করোনা পরীক্ষা, সংক্রমণের হদিশ বা ট্র্যাক, চিকিৎসা, টিকাকরণ এবং কোভিড বিধি পালন। এই চারটি বিষয়ে নজর রাখার বলছে কেন্দ্র। পরীক্ষা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। INSACOG নেটওয়ার্কে পর্যাপ্ত পরিমাণে নমুনা পাঠাতে বলা হয়েছে। নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে যাতে তা দ্রুত ধরা পড়ে, তা নিশ্চিত করতেই এই পরামর্শ। রাজ্যগুলিকে চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। 

এর সঙ্গেই টিকাকরণ বৃদ্ধিতেও জোর দিচ্ছে কেন্দ্র। যাঁরা যাঁরা টিকার আওতায় পড়ছেন, তাঁরা সকলে যেন দ্রুত টিকা নেন সেই বার্তা দেওয়া হয়েছে। কারণ টিকাকরণ হলে কোভিড ঢেউ এলেও তা রোখা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিকমতো যাতে কোভিড বিধি মেনে চলা হয়, তা নিশ্চিত করার জন্যও চিঠিতে লেখা হয়েছে কেন্দ্রের তরফে।

এরমধ্যেই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। আইআইটি কানপুরের গবেষকদলের দাবি, কয়েক মাসের মধ্যে দেশে ফের হানা দিতে পারে কোভিড ঢেউ। গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ। এর আগে কোভিড সংক্রমণের ঢেউ নিয়ে গবেষকরা যা বলে এসেছেন তা মোটামুটি মিলে গিয়েছে। কিছু ক্ষেত্রে অবশ্য সেই মডেল মেলেনি। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। 

সম্প্রতি চিন, হংকংয়ে ফের বেড়েছে কোভিড সংক্রমণ গ্রাফ। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেশগুলিকে কোভিড সংক্রমণ নিয়ে সতর্ক করা হয়েছিল, তারপরেই এই পদক্ষেপ কেন্দ্রের।  

আরও পড়ুন: প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে ভরসা নিরামিষে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget