এক্সপ্লোর

Assistant Professors Recruitment : সহকারী অধ্যাপক নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পিএইচডি-র পরিকল্পনা স্থগিত কেন্দ্রের

করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় থমকে আছে গবেষণার কাজ।

নয়া দিল্লি : সহকারী অধ্যাপক নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে পিএইচডি। চলতি বছরে এই সংক্রান্ত পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারির আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রকের তরফে এই সংক্রান্ত মানদণ্ড সাময়িক কালের জন্য তুলে নেওয়া হয়েছে। যাতে বিশ্ববিদ্য়ালয়গুলি তাদের ফাঁকা শূন্যপদ পূরণ করে নিতে পারে। শিক্ষা মন্ত্রকের তরফের সূত্র সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, টিচিং ও নন-টিচিং স্টাফ সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় ১০ হাজার শূন্যপদ রয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রকের তরফে এই শূন্যপদগুলি শীঘ্রই পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্য়মের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সহকারী অধ্যাপক নিয়োগে  PhD যোগ্যতার মাপকাঠি আপাতত স্থগিত রাখা হয়েছে মন্ত্রকের তরফে। এখনকার মতো এই পদের জন্য আবশ্যক নয় PhD। তবে, এই বিষয়টি খারিজ হয়ে যায়নি।

আশা করা হচ্ছে, কেন্দ্রের এই পদক্ষেপের জেরে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শীঘ্রই ফাঁকা পদ পূরণ করতে সাহায্য করবে। শিক্ষা মন্ত্রকের সূত্র জানিয়েছে, প্রার্থীদের কাছ থেকে একাধিক অনুরোধ পেয়েছে মন্ত্রক। যাঁরা এই পদের জন্য আবেদন করতে চান। কিন্তু, পিএইচডি-র চাহিদা তাঁরা পূরণ করতে সক্ষম নন। তাঁরা ২০১৮-র গাইডলাইন স্থগিত রাখার দাবি জানান।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজে এন্ট্রি-লেভেল পোস্টে নিয়োগের জন্য মাপকাঠি নির্ধারণ করে। পিএইচডি শেষ করার জন্য প্রার্থীদের তিন বছর দেওয়া হয়েছে। সমস্ত বিশ্বিবদ্যালয় ও কলেজকে এই মাপকাঠি প্রয়োগের কথা বলা হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই তা চালু করতে বলা হয়। কিন্তু, করোনা অতিমারির কারণে অনেক আবেদনকারীই তাঁদের পিএইচডি পূরণ করতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁরা সরকারের কাছে সংশ্লিষ্ট নিয়মে ছাড়ের আবেদন জানান।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় থমকে আছে গবেষণার কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget