এক্সপ্লোর

ICMR on COVID Vaccines: সংক্রমণ ঠেকাতে পারে না টিকা, বিপদ কমাতে পারে, বলল আইসিএমআর

ICMR on COVID Vaccines: রোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকার বিকল্প নেই। কিন্তু টিকা শুধু সংক্রমণের তীব্রতা প্রশমন করতে পারে। সংক্রমিত হওয়া থেকে বাঁচাতে পারে না। বলল আইসিএমআর।

নয়াদিল্লি: করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকার বিকল্প নেই। কিন্তু টিকা (COVID-19 Vaccine) শুধু সংক্রমণের তীব্রতা প্রশমন করতে পারে। সংক্রমিত হওয়া থেকে বাঁচাতে পারে না। করোনার নয়া রূপ ওমিক্রনের (COVID Variant Omicron) প্রকোপে অতিমারির তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় যখন প্রমাদ গুনছে দেশ, সেই সময় এমনই মন্তব্য করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research/ICMR)।

প্রবীণদের বুস্টার টিকা (Booster Dose against COVID) এবং ছোটদের টিকা শুরু হওয়ার আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন আইসিএমআর-এর আধিকারিকরা। সেখানে সংস্থার ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, “ভারতে তৈরি হোক বা ইজরায়েল, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন অথবা চিনে, সব টিকাই শুধুমাত্র সংক্রমণের তীব্রতা প্রশমন করে। সংক্রমণ রোখে না। সাবধানতা টিকাও এই কারণেই দেওয়া হচ্ছে যাতে, সংক্রমণের তীব্রতা গুরুতর আকার ধারণ না করে, হাসপাতালে ভর্তি হতে না হয় এবং মৃত্যু না হয়।”

আরও পড়ুন: Corona Update : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,১২৮, মৃত ১২

তৃতীয় টিকা নেওয়ার পরও সাবধানতা অবলম্বন সমান জরুরি বলে জানান ভার্গব। তিনি বলেন, “টিকার আগে এবং পরে থাকা মাস্ক পরা বাধ্যতামূলক। ভিড় এড়িয়ে চলা উচিত। আগের এবং এখনকার করোনা চিকিৎসা একই রয়েছে। বাড়িতে নিভৃতবাসে থাকাই সবচেয়ে উপযুক্ত।”

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬৮ জন করোনা রোগীর। অন্য দিকে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্ত্য দফতর প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। স্বাভাবিক ভাবেই তাতে উদ্বেগ ছড়িয়েছে।  

নতুন বছরের শুরুতেই, আগামী ৩ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের তৃতীয় টিকা দেওয়া শুরু হতে চলেছে। ওই দিন থেকে টিকাকরণ শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরও। এই প্রথম টিকা দেওয়া হতে চলেছে ছোটদের।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget