এক্সপ্লোর

DA Hike: উৎসবের মুখে কেন্দ্রীয় কর্মচারীদের মুখে হাসি, কত শতাংশ ডিএ বাড়ল?

7th Pay Commission: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর।


নয়াদিল্লি: উৎসবের মরসুমে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের উপহার দিল মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বাড়ল।

কত শতাংশ বৃদ্ধি:
কেন্দ্রীয় সরকারের তরফে ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হল। এর ফলে ৩৪ শতাংশ থেকে বেড়ে ডিএ হবে ৩৮ শতাংশ। জুলাই থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত মান্য় হবে এটি। কর্মচারী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তা ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করল। সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মচারীদের অক্টোবরের বেতনের সাথে নতুন মহার্ঘ ভাতার পুরো অর্থ প্রদান করা হবে। অক্টোবর মাসে কর্মচারীদের বিগত ৩ মাসের সব বকেয়াও দেওয়া হবে। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল ৪ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশে পৌঁছবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনেও বড়সড় বদল আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।

হাতে কতটা টাকা আসতে পারে?
ধরা যাক একজন সরকারি কর্মচারীর মাসের মূল বেতন ৫৬০০০ টাকা। তাহলে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা হলে ২১২৮০ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা থাকায় ১৯০৪০ টাকা পাওয়া যেত। ফলে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায় ওই ব্যক্তি প্রতিমাসে ২২৪০ টাকা বেশি পাবেন। 

যদি একজন কর্মচারীর মাসের মূল বেতন ১৮০০০ টাকা হয়, তাহলে ৩৪ শতাংশ হারে তিনি ৬১২০ টাকা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পান। এখন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হল, তখন মিলবে ৬৮৪০ টাকা। অর্থাৎ,প্রতি মাসে হাতে অতিরিক্ত ৭২০ টাকা আসবে।

একদিকে যখন কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি পেল, অন্যদিকে রাজ্য সরকারের ডিএ নিয়ে আদালতের লড়াই চলেছে। ইতিমধ্যেই ডিএ নিয়ে কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা কবে বকেয়া ডিএ পাবেন, তা এখন অজানা। 

আরও পড়ুন: মহারাষ্ট্র মডেলে সরকার ফেলার চেষ্টা! গহলৌতের তোপ, বিদ্রোহে ঘনিষ্ঠদের শোকজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget