এক্সপ্লোর

Manmohan Singh's Health Condition : কেমন আছেন মনমোহন সিংহ ? জানাল হাসপাতাল

জ্বর থেকে দুর্বল বোধ করায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে...

নয়া দিল্লি : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-র শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ এমনই জানান দিল্লির এইমস হাসপাতালের এক আধিকারিক। 

জ্বর থেকে দুর্বল বোধ করায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। গত পরশু তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।

বর্তমানে মনমোহন সিংহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ নীতিশ নায়েকের নেতৃত্বে একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে তিনি লেখেন, আমি ডঃ মনমোহন সিংহজি-র সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। কংগ্রেসের তরফেও তাদের অফিসিয়াল হ্যান্ডলে ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়। বৃহস্পতিবার সন্ধেয় মনমোহন সিংহ-র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

আরও পড়ুন ; এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অবস্থা স্থিতিশীল, আরোগ্য কামনা নরেন্দ্র মোদির

এর আগে চলতি বছরের এপ্রিলে করোনা পজিটিভ হওয়ায় মনমোহন সিংকে এইমসে ভর্তি করা হয়েছিল। তার আগে, গতবছরও শারীরিক অস্বস্তি নিয়ে তিনি এইমসে ভর্তি হয়েছিলেন। 

আরও পড়ুন ; করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পরাধীন ভারতের পঞ্জাবের গহ (বর্তমান পাকিস্তানের পঞ্জাব) -এ জন্মগ্রহণ করেন মনমোহন সিংহ। দীর্ঘ কেরিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯১ সালে, তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget